যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনায় ফেরাতে আবারও তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি আবারও তেহরান সফরে গেছেন। সেখানে তিনি ইরানের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। মোহসিন নাকভি এর আগে প্রায় চার দিন ইরানে অবস্থান করেছিলেন এবং গত মঙ্গলবার পাকিস্তানে ফিরে যান। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বুধবার (২০ মে) বিবিসি উর্দুকে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর আগের সফরেরই ধারাবাহিকতা এবং তার এজেন্ডা হলো যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্তি চুক্তির আলোচনায় পুনরায় ফেরানো। এছাড়া, ইরানের বিপ্লবী গার্ডের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তাসনিম সংবাদ সংস্থাও মোহসিন নাকভির তেহরানে আগমনের বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিসহ শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন। ইরান থেকে ফিরে আসার পর মঙ্গলবার মোহসিন নাকভি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরকে তার সফর সম্পর্কে অবহিত করেন। যদিও পাকিস্তান সরকার স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরের বিস্তারিত প্রকাশ করেনি। তবে এই সফর এমন এক সময়ে হচ্ছে যখন ইরান এবং যুক্তরাষ্ট্র পারস্পরিক বার্তা আদান-প্রদান করছে, যেখানে মধ্যস্থতাকারী
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি আবারও তেহরান সফরে গেছেন। সেখানে তিনি ইরানের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। মোহসিন নাকভি এর আগে প্রায় চার দিন ইরানে অবস্থান করেছিলেন এবং গত মঙ্গলবার পাকিস্তানে ফিরে যান।
পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বুধবার (২০ মে) বিবিসি উর্দুকে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর আগের সফরেরই ধারাবাহিকতা এবং তার এজেন্ডা হলো যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্তি চুক্তির আলোচনায় পুনরায় ফেরানো।
এছাড়া, ইরানের বিপ্লবী গার্ডের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তাসনিম সংবাদ সংস্থাও মোহসিন নাকভির তেহরানে আগমনের বিষয়টি নিশ্চিত করেছে।
সেখানে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিসহ শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন।
ইরান থেকে ফিরে আসার পর মঙ্গলবার মোহসিন নাকভি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরকে তার সফর সম্পর্কে অবহিত করেন।
যদিও পাকিস্তান সরকার স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরের বিস্তারিত প্রকাশ করেনি। তবে এই সফর এমন এক সময়ে হচ্ছে যখন ইরান এবং যুক্তরাষ্ট্র পারস্পরিক বার্তা আদান-প্রদান করছে, যেখানে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে পাকিস্তান।
What's Your Reaction?