যুক্তরাষ্ট্র-ইরানের আরেক দফা ‘সংলাপ’ নিয়ে স্বস্তির বার্তা পাকিস্তানের
চলমান সংঘাতের ইতি টানতে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে আরেক দফা সংলাপ হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, “ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকের পর পরিস্থিতি ‘ইতিবাচক’ এবং ‘স্বস্তিদায়ক’ রয়েছে।”
সোমবার (১৩ এপ্রিল) লাইভ আপডেটে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
দ্য ডন ও জিও নিউজে প্রচারিত এক বক্তব্যে খাজা আসিফ বলেন, ‘আমার বিবেচনায় এখনো নতুন করে আলোচনার উদ্যোগ নেওয়ার কিছু সম্ভাবনা রয়েছে। আলোচনা শেষে যে পরিবেশ তৈরি হয়েছে, তা ভালো-একটি স্বস্তিদায়ক পরিবেশ।’
তিনি বলেন, ‘আমি কোনো ধরনের অনুমান করতে চাই না। তবে এখন পর্যন্ত আলোচনার পর কোনো নেতিবাচক বিষয় সামনে আসেনি। বরং সব দিক থেকেই ইতিবাচক বক্তব্যই পাওয়া যাচ্ছে।’
পরবর্তী বৈঠক থেকে কোনো বাস্তব ফলাফল আসতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি আশাবাদী সুরে বলেন, পরবর্তী ‘বৈঠক’ ফলপ্রসূ হতে পারে।
এর আগে শনিবার (১১ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংলাপ অনুষ্ঠিত হয়, যা চলমান উত্তেজনা ও সংঘাত কমানোর একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। যদিও এই দফার আলোচনায় কোনো চূড়ান্ত
চলমান সংঘাতের ইতি টানতে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে আরেক দফা সংলাপ হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, “ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকের পর পরিস্থিতি ‘ইতিবাচক’ এবং ‘স্বস্তিদায়ক’ রয়েছে।”
সোমবার (১৩ এপ্রিল) লাইভ আপডেটে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
দ্য ডন ও জিও নিউজে প্রচারিত এক বক্তব্যে খাজা আসিফ বলেন, ‘আমার বিবেচনায় এখনো নতুন করে আলোচনার উদ্যোগ নেওয়ার কিছু সম্ভাবনা রয়েছে। আলোচনা শেষে যে পরিবেশ তৈরি হয়েছে, তা ভালো-একটি স্বস্তিদায়ক পরিবেশ।’
তিনি বলেন, ‘আমি কোনো ধরনের অনুমান করতে চাই না। তবে এখন পর্যন্ত আলোচনার পর কোনো নেতিবাচক বিষয় সামনে আসেনি। বরং সব দিক থেকেই ইতিবাচক বক্তব্যই পাওয়া যাচ্ছে।’
পরবর্তী বৈঠক থেকে কোনো বাস্তব ফলাফল আসতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি আশাবাদী সুরে বলেন, পরবর্তী ‘বৈঠক’ ফলপ্রসূ হতে পারে।
এর আগে শনিবার (১১ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংলাপ অনুষ্ঠিত হয়, যা চলমান উত্তেজনা ও সংঘাত কমানোর একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। যদিও এই দফার আলোচনায় কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি, তবুও উভয় পক্ষের মধ্যে সংলাপ চালু থাকা কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে।