যুক্তরাষ্ট্র-ইসরায়েল খালি হাতে ফিরবে, কুদস ফোর্স প্রধানের হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর বার্তা দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্স প্রধান ইসমাইল কানি। তিনি বলেছেন, শেষ পর্যন্ত এই দুই দেশকে অঞ্চল ছেড়ে কোনো অর্জন ছাড়াই ফিরে যেতে হবে। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি দাবি করেন, পুরো অঞ্চলে প্রতিরোধ জোট শক্তিশালী অবস্থানে রয়েছে এবং তারা প্রস্তুত রয়েছে। কুদস ফোর্স প্রধান আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উচিত ইয়েমেন, বাব এল-মান্দেব ও লোহিত সাগরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া, যেখানে তারা খালি হাতে ফিরে যেতে বাধ্য হয়েছিল। তার এই মন্তব্য এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণার পর। ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনী অবরোধ জোরদার করবে এবং আন্তর্জাতিক জলসীমায় ইরানকে টোল দেওয়া জাহাজগুলোকে আটকে দেওয়া হবে।

যুক্তরাষ্ট্র-ইসরায়েল খালি হাতে ফিরবে, কুদস ফোর্স প্রধানের হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর বার্তা দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্স প্রধান ইসমাইল কানি। তিনি বলেছেন, শেষ পর্যন্ত এই দুই দেশকে অঞ্চল ছেড়ে কোনো অর্জন ছাড়াই ফিরে যেতে হবে।

সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি দাবি করেন, পুরো অঞ্চলে প্রতিরোধ জোট শক্তিশালী অবস্থানে রয়েছে এবং তারা প্রস্তুত রয়েছে।

কুদস ফোর্স প্রধান আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উচিত ইয়েমেন, বাব এল-মান্দেব ও লোহিত সাগরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া, যেখানে তারা খালি হাতে ফিরে যেতে বাধ্য হয়েছিল।

তার এই মন্তব্য এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণার পর। ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনী অবরোধ জোরদার করবে এবং আন্তর্জাতিক জলসীমায় ইরানকে টোল দেওয়া জাহাজগুলোকে আটকে দেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow