যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য ‘বড় ধরনের চমক’ আসছে: ইরান
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে লক্ষ্য করে ‘বড় ধরনের চমক’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা। লেবাননের টেলিভিশন চ্যানেল Al-Mayadeen-কে দেওয়া সাক্ষাৎকারে ওই কর্মকর্তা বলেন, তেহরান নিজস্ব পরিকল্পনা ও নির্ধারিত লক্ষ্যবস্তুর তালিকা অনুযায়ী এগিয়ে যাচ্ছে এবং যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। তিনি যুক্তরাষ্ট্রের দাবি—ইরানে তাদের লক্ষ্যবস্তু ‘ডায়নামিক’—এটিকে “অর্থহীন” বলে উল্লেখ করে বলেন, “সামরিক পরিভাষায় এর কোনো বাস্তব অর্থ নেই।” ইরানি কর্মকর্তা আরও বলেন, “যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুর তালিকা সুনির্দিষ্ট নয়। কিন্তু ইরান তার নিজস্ব পরিকল্পনা ও লক্ষ্য অনুযায়ী অত্যন্ত নির্ভুলভাবে অগ্রসর হচ্ছে।” তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ব্যর্থ হয়েছে। বিশেষ করে, ইরান বহু মার্কিন যুদ্ধবিমানকে আঘাত করার পর যুক্তরাষ্ট্র মাঠের দুর্বলতা ঢাকতে গণমাধ্যমের আশ্রয় নিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এখন সেতুর মতো লক্ষ্যবস্তুকে তালিকাভুক্ত করে তা প্রচার করছে, যা “হাস্যকর”। ওই কর্মকর্তা আরও বলেন, “যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে লক্ষ্য করে ‘বড় ধরনের চমক’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা।
লেবাননের টেলিভিশন চ্যানেল Al-Mayadeen-কে দেওয়া সাক্ষাৎকারে ওই কর্মকর্তা বলেন, তেহরান নিজস্ব পরিকল্পনা ও নির্ধারিত লক্ষ্যবস্তুর তালিকা অনুযায়ী এগিয়ে যাচ্ছে এবং যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত।
তিনি যুক্তরাষ্ট্রের দাবি—ইরানে তাদের লক্ষ্যবস্তু ‘ডায়নামিক’—এটিকে “অর্থহীন” বলে উল্লেখ করে বলেন, “সামরিক পরিভাষায় এর কোনো বাস্তব অর্থ নেই।”
ইরানি কর্মকর্তা আরও বলেন, “যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুর তালিকা সুনির্দিষ্ট নয়। কিন্তু ইরান তার নিজস্ব পরিকল্পনা ও লক্ষ্য অনুযায়ী অত্যন্ত নির্ভুলভাবে অগ্রসর হচ্ছে।”
তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ব্যর্থ হয়েছে। বিশেষ করে, ইরান বহু মার্কিন যুদ্ধবিমানকে আঘাত করার পর যুক্তরাষ্ট্র মাঠের দুর্বলতা ঢাকতে গণমাধ্যমের আশ্রয় নিচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এখন সেতুর মতো লক্ষ্যবস্তুকে তালিকাভুক্ত করে তা প্রচার করছে, যা “হাস্যকর”।
ওই কর্মকর্তা আরও বলেন, “যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য আমাদের একটি বড় চমক অপেক্ষা করছে। এটি কার্যকর হতে খুব বেশি সময় লাগবে না। দক্ষিণ ইরানে তাদের যেকোনো পদক্ষেপই শেষ পর্যন্ত আমাদের পক্ষেই সময়কে অনুকূল করে তুলতে পারে।”
তিনি যোগ করেন, অসম যুদ্ধ কৌশলে (asymmetric warfare) ইরান দক্ষতা অর্জন করেছে এবং দ্রুত ও সহজ যুদ্ধ কৌশলে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ব্যর্থ হয়েছে।
What's Your Reaction?