যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতা ভেস্তে দিতে চায় ইসরায়েল: এরদোয়ান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারক নস্যাৎ করতে ইসরায়েল চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেছেন, যুদ্ধে আসক্ত ইসরায়েলি সরকারকে মধ্যপ্রাচ্যকে আবারও সংঘাতের দিকে ঠেলে দিতে দেওয়া যাবে না। শনিবার ইস্তাম্বুলে এক অনুষ্ঠানে এরদোয়ান বলেন, ইসরায়েলি প্রশাসন কীভাবে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা ভেস্তে দেওয়ার চেষ্টা করছে, তা তুরস্ক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, ‘বর্তমান ইসরায়েলি সরকার যুদ্ধে আসক্ত। তাদের এই অঞ্চলে আবারও রক্তপাত ও অস্থিরতা ছড়াতে দেওয়া যাবে না।’ এরদোয়ান মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় আঞ্চলিক দেশগুলোর ঐক্যবদ্ধ ভূমিকার ওপরও জোর দেন। এর আগেও তিনি একাধিকবার অভিযোগ করেছেন, ইসরায়েল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা নস্যাৎ করার চেষ্টা করছে। পাশাপাশি গাজা, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলি সামরিক অভিযানেরও সমালোচনা করেন তিনি। সম্প্রতি কাতারে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া সমঝোতা স্মারকে ৬০ দিনের যুদ্ধবিরতি, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং ইরানের পারম

যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতা ভেস্তে দিতে চায় ইসরায়েল: এরদোয়ান
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারক নস্যাৎ করতে ইসরায়েল চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেছেন, যুদ্ধে আসক্ত ইসরায়েলি সরকারকে মধ্যপ্রাচ্যকে আবারও সংঘাতের দিকে ঠেলে দিতে দেওয়া যাবে না। শনিবার ইস্তাম্বুলে এক অনুষ্ঠানে এরদোয়ান বলেন, ইসরায়েলি প্রশাসন কীভাবে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা ভেস্তে দেওয়ার চেষ্টা করছে, তা তুরস্ক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, ‘বর্তমান ইসরায়েলি সরকার যুদ্ধে আসক্ত। তাদের এই অঞ্চলে আবারও রক্তপাত ও অস্থিরতা ছড়াতে দেওয়া যাবে না।’ এরদোয়ান মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় আঞ্চলিক দেশগুলোর ঐক্যবদ্ধ ভূমিকার ওপরও জোর দেন। এর আগেও তিনি একাধিকবার অভিযোগ করেছেন, ইসরায়েল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা নস্যাৎ করার চেষ্টা করছে। পাশাপাশি গাজা, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলি সামরিক অভিযানেরও সমালোচনা করেন তিনি। সম্প্রতি কাতারে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া সমঝোতা স্মারকে ৬০ দিনের যুদ্ধবিরতি, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। তবে সমঝোতার পরও দুই দেশ গত সপ্তাহে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। তথ্যসূত্র: আলজাজিরা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow