যুক্তরাষ্ট্র ও কানাডার ভিসার জন্য ইরান ফুটবলারদের আবেদন

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ২১ দিন বাকি। অথচ, বুধবার পর্যন্ত ২০২৬ বিশ্বকাপে যোগদানের জন্য ইরানের ফুটবল খেলোয়াড় ও কর্মীরা ভিসা পাননি। তবে আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও কানাডার ভিসার জন্য আবেদন করেছেন ইরানের ফুটবলাররা। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে বলছে, কানাডার ভিসার জন্য পুরো ইরান দলই আবেদন করছে। এছাড়া, কিছু খেলোয়াড় যুক্তরাষ্ট্রের ভিসার জন্যও আবেদন করেছেন। ইরান ফুটবল দল তুরস্কে অবস্থিত কানাডীয় দূতাবাসে ভিসার জন্য আবেদন করার পরিকল্পনা গ্রহণ করে।  আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ ‘জি’-তে নিজেদের বিশ্বকাপযাত্রা শুরু করার কথা রয়েছে। এরপর একই শহরে বেলজিয়াম এবং সিয়াটলে মিশরের মুখোমুখি হবে ইরান। বিশ্বকাপের মূল পর্বের আগে তুরস্কে দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা। গাম্বিয়ার পর আগামী ৪ জুন দ্বিতীয় ম্যাচে মালির বিপক্ষে মাঠে নামবে তারা। দেশটির ফুটবল ফেডারেশন জানায়, বিশ্বকাপের আগে প্রশিক্ষণ শিবির এবং ভিসার আবেদন সম্পন্ন করতে ইরানের ফুটবল দল গত সোমবার তুরস্কে পৌঁছেছে। ভিসা মঞ্জুর হওয়ার পর বিশ্বকাপ চলাকালীন ইরান দল অ্যারিজোনার টুকসনে অবস্থান করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow