যুক্তরাষ্ট্রে উৎসবের মধ্যে এলোপাতাড়ি গুলি, আহত অন্তত ১২

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের টলেডো শহরে একটি কমিউনিটি উৎসবের কাছে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। ঘটনার পর থেকে হামলাকারীরা পলাতক রয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। শনিবার (৬ জুন) টলেডোর ঐতিহাসিক জেলায় আয়োজিত বার্ষিক ‘ওল্ড ওয়েস্ট এন্ড’ উৎসবে এই হামলার ঘটনা ঘটে। টলেডোর ডেপুটি পুলিশ প্রধান জো হেফারনন জানিয়েছেন, আহতদের মধ্যে দুইজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তিনি বলেন, ঘটনাস্থলে অন্তত দুইজন বন্দুকধারী ছিল। ধারণা করা হচ্ছে, তারা একে অপরকে লক্ষ্য করে গুলি ছুড়ছিল, যার মাঝে পড়ে সাধারণ মানুষ হতাহত হয়েছেন। আরও পড়ুন>>যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় শিশুসহ নিহত ৬ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটকমুসলিমদের ছবিতে আসামের মুখ্যমন্ত্রীর ‘গুলি ’, বিতর্কের ঝড় টলেডো পুলিশ বিভাগ জানিয়েছে, ঐতিহাসিক এই জেলাটিতে লাইভ মিউজিক ও হোম ট্যুরের মতো জনপ্রিয় বার্ষিক অনুষ্ঠান উপভোগ করতে বিপুল মানুষের সমাগম হয়েছিল। ঠিক সেই সময়ই এই সহিংসতা ঘটে। অপরাধীদের ধরতে বর্তমানে ওই এলাকায় পুলিশি চিরুনি অভিযান চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিড

যুক্তরাষ্ট্রে উৎসবের মধ্যে এলোপাতাড়ি গুলি, আহত অন্তত ১২

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের টলেডো শহরে একটি কমিউনিটি উৎসবের কাছে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। ঘটনার পর থেকে হামলাকারীরা পলাতক রয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

শনিবার (৬ জুন) টলেডোর ঐতিহাসিক জেলায় আয়োজিত বার্ষিক ‘ওল্ড ওয়েস্ট এন্ড’ উৎসবে এই হামলার ঘটনা ঘটে।

টলেডোর ডেপুটি পুলিশ প্রধান জো হেফারনন জানিয়েছেন, আহতদের মধ্যে দুইজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তিনি বলেন, ঘটনাস্থলে অন্তত দুইজন বন্দুকধারী ছিল। ধারণা করা হচ্ছে, তারা একে অপরকে লক্ষ্য করে গুলি ছুড়ছিল, যার মাঝে পড়ে সাধারণ মানুষ হতাহত হয়েছেন।

আরও পড়ুন>>
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় শিশুসহ নিহত ৬
ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক
মুসলিমদের ছবিতে আসামের মুখ্যমন্ত্রীর ‘গুলি ’, বিতর্কের ঝড়

টলেডো পুলিশ বিভাগ জানিয়েছে, ঐতিহাসিক এই জেলাটিতে লাইভ মিউজিক ও হোম ট্যুরের মতো জনপ্রিয় বার্ষিক অনুষ্ঠান উপভোগ করতে বিপুল মানুষের সমাগম হয়েছিল। ঠিক সেই সময়ই এই সহিংসতা ঘটে। অপরাধীদের ধরতে বর্তমানে ওই এলাকায় পুলিশি চিরুনি অভিযান চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, মুহুর্মুহু গুলির শব্দের মধ্যে আতঙ্কিত মানুষ প্রাণভয়ে ছোটাছুটি করছেন এবং জরুরি বিভাগের কর্মীরা আহতদের উদ্ধার করছেন।

কেভিন বেরি নামে এক প্রত্যক্ষদর্শী ঘটনার বর্ণনা দিয়ে বলেন, তিনি বন্ধুদের সঙ্গে উদ্যানের ভেতর বসে লাইভ মিউজিক শুনছিলেন। হঠাৎ করেই বেশ কয়েকটি গুলির শব্দ শুনতে পান তারা। কেভিন বলেন, গুলির শব্দ শোনামাত্রই সবাই মাটিতে শুয়ে পড়ে।

তিনি আরও জানান, পরিস্থিতি কিছুটা শান্ত হলে তিনি মাথা তুলে দেখেন একটি বন্দুক মাটিতে ফেলে রাখা হয়েছে। উৎসবের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে কাজ করা এবং চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত কেভিন বেরি নিজেই আহতদের সাহায্যে এগিয়ে যান। তিনি ওই উদ্যানের বিভিন্ন জায়গায় অন্তত পাঁচজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন।

ওল্ড ওয়েস্ট এন্ড হলো টলেডোর ঐতিহাসিক অঞ্চলের দুই দিনব্যাপী একটি ঐতিহ্যবাহী উৎসব। যেখানে লাইভ মিউজিক, ফুড ভেন্ডর, ঐতিহাসিক বাড়ি প্রদর্শন এবং কেনাকাটার সুযোগ থাকে। প্রতি বছর হাজার হাজার মানুষ এই উৎসবে অংশ নেন।

শহরের সিটি কাউন্সিল সদস্য থেরেসা মরিস দুঃখ প্রকাশ করে বলেন, এই ভয়াবহ ট্র্যাজেডি স্থানীয় বাসিন্দা এবং বছরের পর বছর ধরে এই উৎসবে আসা দর্শনার্থীদের মনে গভীর ক্ষত তৈরি করেছে।

এদিকে ওহাইও অঙ্গরাজ্যের গভর্নর মাইক ডিওয়াইন এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, টলেডোর এই পরিস্থিতি আমাকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। গ্রীষ্মকালীন এই উৎসবগুলো পরিবারের একসঙ্গে সময় কাটানোর নিরাপদ জায়গা হওয়া উচিত, সহিংসতার আতঙ্কের জায়গা নয়।

সূত্র: দ্য গার্ডিয়ান
কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow