যুক্তরাষ্ট্রে কী? ভারতে চলে যাও, সামাজিকমাধ্যমে ভিডিও ভাইরাল

যুক্তরাষ্ট্রে এক ভারতীয় দম্পতিকে লক্ষ্য করে এক ব্যক্তির বর্ণবাদী আচরণের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি গাড়ির ভেতরে বসে থাকা এক ব্যক্তি ওই দম্পতিকে জিজ্ঞাসা করছেন তারা ভারত থেকে এসেছেন কি না। এরপরই তিনি তাদের যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যেতে বলেন। ঘটনাটি যুক্তরাষ্ট্রের ঠিক কোথায় ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওতে দেখা যায় ওই ব্যক্তি দম্পতির কাছে জানতে চান, ভারত কি যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো? জবাবে স্বামী শান্তভাবে বলেন, দুই দেশেই ভালো-মন্দ দুটোই আছে। পরিস্থিতি উত্তপ্ত না করে তিনি সংযত আচরণ বজায় রাখেন। পরে স্বামী জানান, তাদের পরিবার ভারতে থাকে। তখন ওই ব্যক্তি প্রশ্ন করেন, যদি ভারত এত ভালো হয়, তাহলে আপনারা এখানে কেন? I encountered some incredible H-1B indians, and I had to let them know something! pic.twitter.com/Qi8FyfcjzF — tone (@AyTone4th) May 20, 2026 দম্পতি জবাব দেন, তারা বিশ্ব ঘুরে দেখতে যুক্তরাষ্ট্রে এসেছেন। এর পরই ওই ব্যক্তি ক্ষুব্ধভাবে বলেন, না, আমরা তোমাদের এখানে চাই না। তোমাদের দেশে ফিরে যাও। আমার দেশ থেকে বের হয়ে যাও।  তবে পুরো সময়জুড়ে দম্পতি

যুক্তরাষ্ট্রে কী? ভারতে চলে যাও, সামাজিকমাধ্যমে ভিডিও ভাইরাল

যুক্তরাষ্ট্রে এক ভারতীয় দম্পতিকে লক্ষ্য করে এক ব্যক্তির বর্ণবাদী আচরণের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি গাড়ির ভেতরে বসে থাকা এক ব্যক্তি ওই দম্পতিকে জিজ্ঞাসা করছেন তারা ভারত থেকে এসেছেন কি না। এরপরই তিনি তাদের যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যেতে বলেন।

ঘটনাটি যুক্তরাষ্ট্রের ঠিক কোথায় ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওতে দেখা যায় ওই ব্যক্তি দম্পতির কাছে জানতে চান, ভারত কি যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো? জবাবে স্বামী শান্তভাবে বলেন, দুই দেশেই ভালো-মন্দ দুটোই আছে। পরিস্থিতি উত্তপ্ত না করে তিনি সংযত আচরণ বজায় রাখেন।

পরে স্বামী জানান, তাদের পরিবার ভারতে থাকে। তখন ওই ব্যক্তি প্রশ্ন করেন, যদি ভারত এত ভালো হয়, তাহলে আপনারা এখানে কেন?

দম্পতি জবাব দেন, তারা বিশ্ব ঘুরে দেখতে যুক্তরাষ্ট্রে এসেছেন। এর পরই ওই ব্যক্তি ক্ষুব্ধভাবে বলেন, না, আমরা তোমাদের এখানে চাই না। তোমাদের দেশে ফিরে যাও। আমার দেশ থেকে বের হয়ে যাও। 

তবে পুরো সময়জুড়ে দম্পতিকে শান্ত ও সংযত থাকতে দেখা যায়।

ভিডিওটি সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে পড়ে। অনেকেই কঠিন পরিস্থিতিতে শান্ত থাকার জন্য দম্পতির প্রশংসা করেন। অনেকে বলেন, তারা অপমানজনক আচরণের জবাবে একই রকম উত্তেজিত না হয়ে মর্যাদাপূর্ণ আচরণ করেছেন।

তবে কিছু ব্যবহারকারী মত দেন, এ ধরনের ঘটনায় একেবারে নীরব থাকলে বর্ণবাদী আচরণ আরও উৎসাহিত হতে পারে।

সামাজিক মাধ্যমে অনেকেই উল্লেখ করেছেন, অভিবাসী ও পর্যটকেরা বৈধ ভিসার মাধ্যমেই যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। তাই সাধারণ মানুষকে এভাবে লক্ষ্য করে অপমান করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

ভিডিওটি শেয়ার করার সময় অনেকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ট্যাগ করেন। এর আগে ভারত সফরে রুবিও বলেছিলেন, সব দেশেই বর্ণবাদী মন্তব্য করা মানুষ আছে।

ঘটনার পর সামাজিক মাধ্যমে ভারতবিদ্বেষী কনটেন্ট বৃদ্ধির বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে। অভিযোগ রয়েছে, কিছু কনটেন্ট নির্মাতা অনলাইনে জনপ্রিয়তা পাওয়ার জন্য প্রকাশ্যে ভারতীয়দের লক্ষ্য করে অপমানজনক ভিডিও তৈরি করছেন।

ভাইরাল ভিডিওটি একটি ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে বলে জানা গেছে। অ্যাকাউন্টটির মালিক নিজেকে একজন মিউজিক প্রডিউসার হিসেবে পরিচয় দেন। এর আগেও তিনি ভারতীয়দের নিয়ে বিদ্রূপাত্মক ভিডিও প্রকাশ করেছিলেন, যার মধ্যে একটি ভারতীয় রেস্তোরাঁর ভেতরে ধারণ করা হয়েছিল।

সূত্র: এনডিটিভি

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow