যুক্তরাষ্ট্রে গাড়ির ভেতর থেকে গুলিবিদ্ধ ৪ জন ‍উদ্ধার

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে গুলির ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার রাতে লেক আরকাডিয়া এলাকার কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি গাড়ির ভেতরে চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় পায়। ঘটনাটি ইস্ট ১৫তম স্ট্রিট ও টিম্বারলেক অ্যাভিনিউ সংলগ্ন এলাকায় ঘটে। আহতদের বর্তমান অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। ঘটনার কারণ এবং হামলাকারী সম্পর্কে তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow