যুক্তরাষ্ট্রে ভয়াবহ আগুন, চিকিৎসা সরঞ্জামের গুদাম পুড়ে ছাই 

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি চিকিৎসা সরঞ্জামের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুরো গুদামটি ধ্বংস হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে আশপাশের বেশ কয়েকটি স্থাপনা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। বৃহস্পতিবার (১২ জুন) উত্তর ক্যালিফোর্নিয়ার ট্রেসি শহরে মেডলাইন নামের একটি চিকিৎসা সামগ্রী সরবরাহকারী প্রতিষ্ঠানের বড় বিতরণকেন্দ্রে আগুনের সূত্রপাত হয়। খবর দ্য অ্যাসোসিয়েটেড প্রেসের। দক্ষিণ সান জোয়াকিন কাউন্টি ফায়ার অথরিটির প্রধান র‌্যান্ডাল ব্র্যাডলি জানান, আগুন দ্রুত ছড়িয়ে পাশের একটি ফেডএক্স স্থাপনাতেও পৌঁছে যায়। তবে দমকলকর্মীরা সেখানে আগুনের বিস্তার রোধ করতে সক্ষম হন। প্রবল বাতাসের কারণে আগুনের ছাই ও জ্বলন্ত কণা ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়ে যাওয়ায় বিস্তীর্ণ এলাকা খালি করা হয় বলে জানিয়েছে ট্রেসি পুলিশ বিভাগ। শিল্পাঞ্চলটিতে অ্যামাজন, হোম ডিপো ও ফেডএক্সের বিভিন্ন গুদাম ও বিতরণকেন্দ্রও রয়েছে। ট্রেসির মেয়র ড্যান অ্যারিওলা বলেন, ‘আগুনে মেডলাইনের পুরো স্থাপনাটি গ্রাস করেছে। তবে এটি আবাসিক এলাকা থেকে অনেক দূরে অবস্থিত হওয়ায় কোনো বাড়িঘর খালি করতে হয়নি।’ তিনি আরও জানান, নিরাপত্তার স্বার

যুক্তরাষ্ট্রে ভয়াবহ আগুন, চিকিৎসা সরঞ্জামের গুদাম পুড়ে ছাই 

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি চিকিৎসা সরঞ্জামের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুরো গুদামটি ধ্বংস হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে আশপাশের বেশ কয়েকটি স্থাপনা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়।

বৃহস্পতিবার (১২ জুন) উত্তর ক্যালিফোর্নিয়ার ট্রেসি শহরে মেডলাইন নামের একটি চিকিৎসা সামগ্রী সরবরাহকারী প্রতিষ্ঠানের বড় বিতরণকেন্দ্রে আগুনের সূত্রপাত হয়। খবর দ্য অ্যাসোসিয়েটেড প্রেসের।

দক্ষিণ সান জোয়াকিন কাউন্টি ফায়ার অথরিটির প্রধান র‌্যান্ডাল ব্র্যাডলি জানান, আগুন দ্রুত ছড়িয়ে পাশের একটি ফেডএক্স স্থাপনাতেও পৌঁছে যায়। তবে দমকলকর্মীরা সেখানে আগুনের বিস্তার রোধ করতে সক্ষম হন।

প্রবল বাতাসের কারণে আগুনের ছাই ও জ্বলন্ত কণা ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়ে যাওয়ায় বিস্তীর্ণ এলাকা খালি করা হয় বলে জানিয়েছে ট্রেসি পুলিশ বিভাগ। শিল্পাঞ্চলটিতে অ্যামাজন, হোম ডিপো ও ফেডএক্সের বিভিন্ন গুদাম ও বিতরণকেন্দ্রও রয়েছে।

ট্রেসির মেয়র ড্যান অ্যারিওলা বলেন, ‘আগুনে মেডলাইনের পুরো স্থাপনাটি গ্রাস করেছে। তবে এটি আবাসিক এলাকা থেকে অনেক দূরে অবস্থিত হওয়ায় কোনো বাড়িঘর খালি করতে হয়নি।’

তিনি আরও জানান, নিরাপত্তার স্বার্থে ফেডএক্স ও অ্যামাজনের বিতরণকেন্দ্রগুলোও সাময়িকভাবে খালি করা হয়েছে।

মেডলাইন ল্যাটেক্স গ্লাভস, মাস্ক, অস্ত্রোপচার সরঞ্জামসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী সরবরাহ করে। কোভিড-১৯ মহামারির সময় প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বলে জানান মেয়র।

এদিকে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে দমকল বাহিনী নানা চ্যালেঞ্জের মুখে পড়ে। ফায়ার প্রধান র‌্যান্ডাল ব্র্যাডলি বলেন, গুদামের স্প্রিংকলার ব্যবস্থা আংশিকভাবে অকার্যকর ছিল এবং সেখানে পানির চাপও কম ছিল। এছাড়া কম আর্দ্রতা, তীব্র গরম ও প্রবল বাতাস আগুন দ্রুত ছড়িয়ে পড়ার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow