যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২
যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুজন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার দুপুরে বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার (১৩ আগস্ট) দুপুরে টেক্সাসের স্যালাডো গ্রামের দক্ষিণে একটি মাঠে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর পায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে কর্মকর্তারা ধ্বংসাবশেষের পাশাপাশি দ্রুত ছড়িয়ে পড়া একটি বড় আগুন দেখতে পান। বেল কাউন্টি শেরিফের কার্যালয়ের মুখপাত্র ক্লিফ কোলম্যান জানান, আগুনটি খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। দুর্ঘটনায় নিহত দুজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল এএইচ-৬৪ অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার। এটি কাছাকাছি অবস্থিত ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে মোতায়েন ছিল। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে দুর্ঘটনাস্থল নিরাপদ করা এবং উদ্ধার ও জরুরি সাড়াদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। ১ম ক্যাভালরি ডিভিশনের ভারপ্রাপ্ত কমান্ডিং জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল ইথান ডিভেন বলেন, “এই মুহূর্তে আমাদের প্রধান অগ্রাধিকার হলো দুর্
যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুজন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার দুপুরে বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার (১৩ আগস্ট) দুপুরে টেক্সাসের স্যালাডো গ্রামের দক্ষিণে একটি মাঠে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর পায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে কর্মকর্তারা ধ্বংসাবশেষের পাশাপাশি দ্রুত ছড়িয়ে পড়া একটি বড় আগুন দেখতে পান।
বেল কাউন্টি শেরিফের কার্যালয়ের মুখপাত্র ক্লিফ কোলম্যান জানান, আগুনটি খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। দুর্ঘটনায় নিহত দুজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।
মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল এএইচ-৬৪ অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার। এটি কাছাকাছি অবস্থিত ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে মোতায়েন ছিল।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে দুর্ঘটনাস্থল নিরাপদ করা এবং উদ্ধার ও জরুরি সাড়াদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী।
১ম ক্যাভালরি ডিভিশনের ভারপ্রাপ্ত কমান্ডিং জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল ইথান ডিভেন বলেন, “এই মুহূর্তে আমাদের প্রধান অগ্রাধিকার হলো দুর্ঘটনাস্থল নিরাপদ করা এবং প্রাথমিক সাড়াদান কার্যক্রমে সহায়তা করা। আমরা ক্রু সদস্য ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।”
এএইচ-৬৪ অ্যাপাচি একটি দুই ইঞ্জিন ও চার-ব্লেডের বহুমুখী আক্রমণকারী হেলিকপ্টার। এতে দুজন সেনাসদস্য বসতে পারেন, পেছনের ককপিটে পাইলট এবং সামনের অংশে কো-পাইলট/গানার বসেন।
What's Your Reaction?