যুক্তরাষ্ট্রের অবরোধ উপেক্ষা করে হরমুজ পাড়ি দিলো ইরানের জাহাজ
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা ইরানের আরও একটি সুপার ট্যাংকার বা বিশাল তেলবাহী জাহাজ হরমুজ প্রণালি হয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছে। এই প্রণালি ও ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ চলার মধ্যেই দ্বিতীয় ট্যাংকার হিসেবে হরমুজ পাড়ি দিলো এই জাহাজ। জাহাজ চলাচলের তথ্য বিশ্লেষণকারী সংস্থা এলএসইজি ও কেপলার জানিয়েছে, বুধবার (১৫ এপ্রিল) খালি অবস্থায় পারস্য উপসাগরে প্রবেশ করে ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) ‘আরএইচএন’। ২০ লাখ ব্যারেল জ্বালানি তেল বহনে সক্ষম ট্যাংকারটি কোন দিকে যাচ্ছে, তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট হওয়া যায়নি। ইরানের ফার্স নিউজ এজেন্সি বুধবার (১৫ এপ্রিল) জানিয়েছে, মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা ইরানের একটি সুপার ট্যাংকার চলমান অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পাড়ি দিয়েছে। ট্যাংকারটি ইরানের ইমাম খোমেনি বন্দরের দিকে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (১২ এপ্রিল) থেকে ওই অবরোধ আরোপের ঘোষণা দেন। এর আগে পাকিস্তানের ইসলামাবাদে শান্তি আলোচনায় বসে ওয়াশিংটন ও তেহরান। কিন্তু দীর্ঘ আলোচনা হলেও দুই পক্ষ একটি চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হয়। শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ট্র
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা ইরানের আরও একটি সুপার ট্যাংকার বা বিশাল তেলবাহী জাহাজ হরমুজ প্রণালি হয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছে। এই প্রণালি ও ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ চলার মধ্যেই দ্বিতীয় ট্যাংকার হিসেবে হরমুজ পাড়ি দিলো এই জাহাজ।
জাহাজ চলাচলের তথ্য বিশ্লেষণকারী সংস্থা এলএসইজি ও কেপলার জানিয়েছে, বুধবার (১৫ এপ্রিল) খালি অবস্থায় পারস্য উপসাগরে প্রবেশ করে ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) ‘আরএইচএন’। ২০ লাখ ব্যারেল জ্বালানি তেল বহনে সক্ষম ট্যাংকারটি কোন দিকে যাচ্ছে, তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট হওয়া যায়নি।
ইরানের ফার্স নিউজ এজেন্সি বুধবার (১৫ এপ্রিল) জানিয়েছে, মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা ইরানের একটি সুপার ট্যাংকার চলমান অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পাড়ি দিয়েছে। ট্যাংকারটি ইরানের ইমাম খোমেনি বন্দরের দিকে গেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (১২ এপ্রিল) থেকে ওই অবরোধ আরোপের ঘোষণা দেন। এর আগে পাকিস্তানের ইসলামাবাদে শান্তি আলোচনায় বসে ওয়াশিংটন ও তেহরান। কিন্তু দীর্ঘ আলোচনা হলেও দুই পক্ষ একটি চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হয়। শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ট্রাম্প অবরোধের ঘোষণা দেন।
গত সোমবার অবরোধ কার্যকর করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, কোনো জাহাজ অবরোধ ভাঙেনি। মার্কিন বাহিনীর নির্দেশে ১০টি জাহাজের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে।
তবে এর আগে মার্কিন নিষেধাজ্ঞাধীন আরেকটি ট্যাংকারের অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পার হওয়ার খবর পাওয়া গিয়েছিল। সেটির নাম ‘রিচ স্টারি’। এটির পরিচালনাকারী প্রতিষ্ঠান সাংহাই জুয়ানরুন শিপিং কোম্পানি লিমিটেড যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকায় প্রতিষ্ঠানটি মার্কিন নিষেধাজ্ঞায় পড়ে।
এলএসইজি আর কেপলারের তথ্য অনুযায়ী, মাঝারি আকারের এ ট্যাংকারে প্রায় ২ লাখ ৫০ হাজার ব্যারেল মিথানল বহন করা হয়। এটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দর থেকে যাত্রা শুরু করে। চীনের মালিকানাধীন জাহাজটিতে চীনা ক্রুরা রয়েছেন ।
সূত্র: আল-জাজিরা
এসএএইচ
What's Your Reaction?