যুক্তরাষ্ট্রের অবরোধ চললে হরমুজ খোলা থাকবে না : ইরান

যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখলে হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, ‘অবরোধ চলতে থাকলে হরমুজ প্রণালি খোলা থাকবে না।’ গালিবাফ আরও বলেন, এই জলপথ দিয়ে জাহাজ চলাচল ইরানের অনুমোদনের ওপর নির্ভর করবে। এদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এখনো বহাল রয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, ১০ হাজারের বেশি নৌসেনা, মেরিন ও বিমানবাহিনীর সদস্য এই অবরোধ কার্যকর করছে। সেন্টকমের তথ্য অনুযায়ী, অবরোধের অংশ হিসেবে একটি মার্কিন যুদ্ধজাহাজ একটি বাণিজ্যিক জাহাজকে ইরানি বন্দরে ফিরে যেতে নির্দেশ দেয়। এখন পর্যন্ত অন্তত ১৯টি জাহাজ যুক্তরাষ্ট্রের নির্দেশ মেনে ফিরে গেছে। অন্যদিকে, ইরান বলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো সমঝোতা হয়নি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক মন্তব্যগুলো যুদ্ধবিরতির কাঠামোর মধ্যেই রয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) নৌ কমান্ড জানিয়েছে, বেসামরিক জাহাজগুলো শুধু ইরানের নির্ধারি

যুক্তরাষ্ট্রের অবরোধ চললে হরমুজ খোলা থাকবে না : ইরান
যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখলে হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, ‘অবরোধ চলতে থাকলে হরমুজ প্রণালি খোলা থাকবে না।’ গালিবাফ আরও বলেন, এই জলপথ দিয়ে জাহাজ চলাচল ইরানের অনুমোদনের ওপর নির্ভর করবে। এদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এখনো বহাল রয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, ১০ হাজারের বেশি নৌসেনা, মেরিন ও বিমানবাহিনীর সদস্য এই অবরোধ কার্যকর করছে। সেন্টকমের তথ্য অনুযায়ী, অবরোধের অংশ হিসেবে একটি মার্কিন যুদ্ধজাহাজ একটি বাণিজ্যিক জাহাজকে ইরানি বন্দরে ফিরে যেতে নির্দেশ দেয়। এখন পর্যন্ত অন্তত ১৯টি জাহাজ যুক্তরাষ্ট্রের নির্দেশ মেনে ফিরে গেছে। অন্যদিকে, ইরান বলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো সমঝোতা হয়নি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক মন্তব্যগুলো যুদ্ধবিরতির কাঠামোর মধ্যেই রয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) নৌ কমান্ড জানিয়েছে, বেসামরিক জাহাজগুলো শুধু ইরানের নির্ধারিত পথ দিয়ে চলাচল করতে পারবে। তবে সামরিক জাহাজের চলাচল পুরোপুরি নিষিদ্ধ থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow