যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ১৮ সামরিক স্থাপনায় ইরানের হামলা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েত ও বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে বড় ধরনের হামলার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, মোট ১৮টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ঘোষণা অনুযায়ী, কুয়েতের আলী আল সালেম ও আহমদ আল জাবের বিমানঘাঁটি এবং বাহরাইনের শেখ ঈসা ঘাঁটি হামলার লক্ষ্যবস্তু ছিল। এছাড়া বাহরাইনে অবস্থানরত মার্কিন পঞ্চম নৌবহরের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও যোগাযোগ স্থাপনাগুলোও আঘাত করা হয়েছে বলে দাবি করেছে ইরান। আইআরজিসি আরও জানায়, দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে পঞ্চম নৌবহর লক্ষ্য করে আত্মঘাতী ড্রোন হামলা চালানো হয়েছে। এতে ঝাঁকে ঝাঁকে ড্রোন ব্যবহার করা হয় বলে দাবি করা হয়। এর আগে দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর পুরো অঞ্চলজুড়ে পাল্টা সামরিক পদক্ষেপ নেয় ইরান। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিস্ফোরণের খবর পাওয়া যায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই হামলাকে ইরানের “অযৌক্তিক আগ্রাসনের” জবাব হিসেবে উল্লেখ করেছে।

যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ১৮ সামরিক স্থাপনায় ইরানের হামলা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েত ও বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে বড় ধরনের হামলার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, মোট ১৮টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

ঘোষণা অনুযায়ী, কুয়েতের আলী আল সালেম ও আহমদ আল জাবের বিমানঘাঁটি এবং বাহরাইনের শেখ ঈসা ঘাঁটি হামলার লক্ষ্যবস্তু ছিল। এছাড়া বাহরাইনে অবস্থানরত মার্কিন পঞ্চম নৌবহরের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও যোগাযোগ স্থাপনাগুলোও আঘাত করা হয়েছে বলে দাবি করেছে ইরান।

আইআরজিসি আরও জানায়, দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে পঞ্চম নৌবহর লক্ষ্য করে আত্মঘাতী ড্রোন হামলা চালানো হয়েছে। এতে ঝাঁকে ঝাঁকে ড্রোন ব্যবহার করা হয় বলে দাবি করা হয়।

এর আগে দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর পুরো অঞ্চলজুড়ে পাল্টা সামরিক পদক্ষেপ নেয় ইরান। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিস্ফোরণের খবর পাওয়া যায়।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই হামলাকে ইরানের “অযৌক্তিক আগ্রাসনের” জবাব হিসেবে উল্লেখ করেছে। অন্যদিকে হোয়াইট হাউসের ঘোষণার পর ইরানের বিভিন্ন শহরে নতুন করে বিস্ফোরণ ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার খবর পাওয়া গেছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow