যুক্তরাষ্ট্রের দুর্দান্ত কামব্যাক, বিশ্বকাপে প্রথম জয়

টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারের শুরুটা মোটেও ভালো হয়নি মার্কিন যুক্তরাষ্ট্রের। ভারত এবং পাকিস্তানের কাছে প্রথম দুই ম্যাচেই হেরে যায় তারা। তবে তৃতীয় ম্যাচেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। আজ চেন্নাইয়ে তারা ৯৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে নেদারল্যান্ডসকে।  প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯৬ রান তুলে যুক্তরাষ্ট্র। জবাবে ১৫.৫ ওভারে মাত্র ১০৩ রানেই গুটিয়ে যায় নেদারল্যান্ডস। আর তাতেই ৯৩ রানের বড় ব্যবধানে জয় পায় মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেট দল। সেইসঙ্গে এবারের বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পায় তারা। চেন্নাইয়ের এম এ চিদাম্বরাম স্টেডিয়ামে নতুন রেকর্ডও গড়েছে যুক্তরাষ্ট্র। ভারতের এই স্টেডিয়ামে এখন পর্যন্ত দলীল সর্বোচ্চ রান তোলার নজীর গড়েছে তারা। ছাড়িয়ে গেছে নিউজিল্যান্ড, ভারত এবং আফগানিস্তানের রেকর্ডকে। চলতি বিশ্বকাপেই নিউজিল্যান্ড আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে সর্বোচ্চ ১৮৩ রানের ইনিংস খেলেছিল। গত ৮ ফেব্রুয়ারি প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৮২ রান তুলেছিল আফগানিস্তান। জবাবে ১৮৩ রান তুলে জয় নিশ্চিত করেছিল ব্ল্যাক ক্যাপসরা। এর আগে স্বাগতিক ভারতের ১৮২ রানের ইনিংসটি-ই ছিল এই স্টেডিয়াম

যুক্তরাষ্ট্রের দুর্দান্ত কামব্যাক, বিশ্বকাপে প্রথম জয়

টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারের শুরুটা মোটেও ভালো হয়নি মার্কিন যুক্তরাষ্ট্রের। ভারত এবং পাকিস্তানের কাছে প্রথম দুই ম্যাচেই হেরে যায় তারা। তবে তৃতীয় ম্যাচেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। আজ চেন্নাইয়ে তারা ৯৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে নেদারল্যান্ডসকে। 

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯৬ রান তুলে যুক্তরাষ্ট্র। জবাবে ১৫.৫ ওভারে মাত্র ১০৩ রানেই গুটিয়ে যায় নেদারল্যান্ডস। আর তাতেই ৯৩ রানের বড় ব্যবধানে জয় পায় মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেট দল। সেইসঙ্গে এবারের বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পায় তারা।
চেন্নাইয়ের এম এ চিদাম্বরাম স্টেডিয়ামে নতুন রেকর্ডও গড়েছে যুক্তরাষ্ট্র। ভারতের এই স্টেডিয়ামে এখন পর্যন্ত দলীল সর্বোচ্চ রান তোলার নজীর গড়েছে তারা। ছাড়িয়ে গেছে নিউজিল্যান্ড, ভারত এবং আফগানিস্তানের রেকর্ডকে। চলতি বিশ্বকাপেই নিউজিল্যান্ড আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে সর্বোচ্চ ১৮৩ রানের ইনিংস খেলেছিল। গত ৮ ফেব্রুয়ারি প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৮২ রান তুলেছিল আফগানিস্তান। জবাবে ১৮৩ রান তুলে জয় নিশ্চিত করেছিল ব্ল্যাক ক্যাপসরা। এর আগে স্বাগতিক ভারতের ১৮২ রানের ইনিংসটি-ই ছিল এই স্টেডিয়ামের সর্বোচ্চ। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই স্কোর গড়েছিল টিম ইন্ডিয়া। এবার নিউজিল্যান্ড এবং ভারতের সেই কীর্তিকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়ল আমেরিকার ক্রিকেটাররা। 
চেন্নাইয়ের চিপকের এম এ চিদাম্বরাম স্টেডিয়ামের টসে জিতে যুক্তরাষ্ট্রকে ব্যাটিংয়ে পাঠায় নেদারল্যান্ডস। আগে ব্যাট করতে নেমে মোনাঙ্ক প্যাটেল এবং শায়ান জাহাঙ্গীরের ব্যাটে করে এগিয়েছে যুক্তরাষ্ট্রের ইনিংস। ওপেনিং জুটিতে এসেছে ২৭ রান। ১৪ বলে ২০ রান করে বিদায় নেন শায়ান। এরপর তিনে নামা সাইতেজা মুক্কামালা এবং অধিনায়ক মোনাঙ্ক মিলে দলের ইনিংসকে টেনেছেন। পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৩ রান তোলে যুক্তরাষ্ট্র।


পাওয়ারপ্লে শেষেও চলেছে দুজনের উইলোবাজি। পরিস্থিতির দাবি মিটিয়ে রান তুলেছেন মোনাঙ্ক এবং মুক্কামালা। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে এগিয়েছে দলের ইনিংস। দলের ৮২ রানের মাথাতে ২২ বলে ৩৬ রানের ইনিংস খেলে বিদায় নেন অধিনায়ক মোনাঙ্ক।

এরপর সঞ্জয় কৃষ্ণমুখিকেও হারিয়েছে যুক্তরাষ্ট্র। শেষ দিকে দলের হাল ধরেছেন শুভাম রাঞ্জানে। মুক্কামালা ছুঁয়ে ফেলেন ফিফটি। রাঞ্জানেও ছিলেন আগ্রাসী মেজাজে। দুজনের টর্নেডো ব্যাটিংয়ের সুবাদে দ্রুত গতিতে রান তুলেছে যুক্তরাষ্ট্র। দলের ১৫৯ রানের মাথাতে আউট হওয়ার আগে ৫১ বলে ৭৯ রানের ধুমধাড়াক্কা এক ইনিংস খেলেছেন মুক্কামালা।

শেষ দিকে রাঞ্জানের উইলোবাজি চলেছে। ২৪ বলে ৪৮ রানের বিস্ফোরক এক ইনিংস খেলে শেষ পর্যন্ত টিকে ছিলেন রাঞ্জানে। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় যুক্তরাষ্ট্র।

নেদারল্যান্ডসের হয়ে ৩ উইকেট নিয়েছেন বাস ডি লিড। ১টি করে উইকেট শিকার করেছেন ফ্রাড ক্লাসেন, কাইল ক্লেইন এবং লোগান ভ্যান বিক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow