যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে নিতে ইরানের প্রতি জার্মানির অনুরোধ

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত আলোচনার সুযোগটি তেহরানের গ্রহণ করা উচিত। মঙ্গলবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে তিনি এ মন্তব্য করেন। ওয়াডেফুল জানান, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইসলামাবাদে সফরে গিয়ে আলোচনায় অংশ নিতে প্রস্তুত রয়েছেন। তার মতে, ইরানের জনগণের স্বার্থেই এই সুযোগ কাজে লাগানো জরুরি এবং গঠনমূলক সংলাপের মাধ্যমে উত্তেজনা কমানো সম্ভব। এই উদ্যোগ বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা কমাতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে বলে মনে করে জার্মানি।  এদিকে ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য ও এমপি মোহাম্মদ রেজা মোহসেনি বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) ইরানের মেহের নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এ সময় তিনি যুক্তরাষ্ট্রকে অতিরিক্ত দাবিদার ও অভ্যন্তরীণ স্বার্থে গোপন উদ্দেশ্য সাধনের জন্য অভি

যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে নিতে ইরানের প্রতি জার্মানির অনুরোধ
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত আলোচনার সুযোগটি তেহরানের গ্রহণ করা উচিত। মঙ্গলবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে তিনি এ মন্তব্য করেন। ওয়াডেফুল জানান, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইসলামাবাদে সফরে গিয়ে আলোচনায় অংশ নিতে প্রস্তুত রয়েছেন। তার মতে, ইরানের জনগণের স্বার্থেই এই সুযোগ কাজে লাগানো জরুরি এবং গঠনমূলক সংলাপের মাধ্যমে উত্তেজনা কমানো সম্ভব। এই উদ্যোগ বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা কমাতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে বলে মনে করে জার্মানি।  এদিকে ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য ও এমপি মোহাম্মদ রেজা মোহসেনি বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) ইরানের মেহের নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এ সময় তিনি যুক্তরাষ্ট্রকে অতিরিক্ত দাবিদার ও অভ্যন্তরীণ স্বার্থে গোপন উদ্দেশ্য সাধনের জন্য অভিযুক্ত করেন। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি, সাম্প্রতিক আগ্রাসন এবং পূর্ববর্তী আলোচনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে ইতিহাস; তা বিবেচনা করেই পরবর্তী দফার আলোচনা বন্ধ রয়েছে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow