যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিমানবাহিনীর একটি বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়ে ৮ জন নিহত হয়েছেন। সোমবার এডওয়ার্ডস বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি দুর্ঘটনার শিকার হয়। খবর বিবিসির। বিমানটি একটি নিয়মিত পরীক্ষামূলক উড্ডয়নে ছিল। এতে সামরিক সদস্য, সরকারি কর্মকর্তা ও বেসামরিক ঠিকাদার ছিলেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আকাশে কালো ধোঁয়ার বড় কুণ্ডলী দেখা যায়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে মার্কিন বিমানবাহিনী। বি-৫২ যুক্তরাষ্ট্রের সবচেয়ে পরিচিত বোমারু বিমানগুলোর একটি। এটি দীর্ঘ দূরত্বে উড়তে পারে এবং বিপুল পরিমাণ অস্ত্র বহন করতে সক্ষম। সম্প্রতি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে এই ধরনের বিমান ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow