যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ওজুর ব্যবস্থা করার পরিকল্পনা বাতিল

টেক্সাসের ডালাস-ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দর (ডিএফডব্লিউ) টার্মিনাল ডিতে ওজুর জন্য বিশেষ ব্যবস্থা তৈরির প্রস্তাব বাতিল করেছে। বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হলে বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত শেষ এ সিদ্ধান্ত নেয়। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ এ তথ্য জানিয়েছে।  শুক্রবার ডিএফডব্লিউ কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক টার্মিনাল ডির নিরাপত্তা তল্লাশির আগের অংশে কয়েকটি ওজুর স্টেশন স্থাপনের একটি অভ্যন্তরীণ প্রস্তাব তারা বিবেচনা করছিল। তবে জনসাধারণের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হওয়ায় পরিকল্পনাটির পর্যালোচনা দ্রুত করা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, প্রস্তাবটি বাস্তবায়ন করলে প্রত্যাশিত পরিচালনাগত সুবিধা পাওয়া যাবে না। তাই প্রকল্পটি আর এগিয়ে নেওয়া হবে না। ওজু হলো নামাজের আগে শরীরের নির্দিষ্ট অংশ পানি দিয়ে ধোয়ার প্রক্রিয়া। প্রস্তাবিত স্টেশনগুলো মুসলিমদের নামাজের আগে ওজু করার সুবিধার জন্য ব্যবহারের কথা ছিল। এর আগে প্রকল্পটি ৩১ জুলাই টেক্সাসের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থায় নিবন্ধন করা হয়েছিল। নথিতে প্রকল্পটির সম্ভাব্য ব্যয় প্রায় ৩ লাখ ডলার এবং বছরের শেষ নাগাদ নির্মাণ

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ওজুর ব্যবস্থা করার পরিকল্পনা বাতিল
টেক্সাসের ডালাস-ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দর (ডিএফডব্লিউ) টার্মিনাল ডিতে ওজুর জন্য বিশেষ ব্যবস্থা তৈরির প্রস্তাব বাতিল করেছে। বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হলে বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত শেষ এ সিদ্ধান্ত নেয়। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ এ তথ্য জানিয়েছে।  শুক্রবার ডিএফডব্লিউ কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক টার্মিনাল ডির নিরাপত্তা তল্লাশির আগের অংশে কয়েকটি ওজুর স্টেশন স্থাপনের একটি অভ্যন্তরীণ প্রস্তাব তারা বিবেচনা করছিল। তবে জনসাধারণের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হওয়ায় পরিকল্পনাটির পর্যালোচনা দ্রুত করা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, প্রস্তাবটি বাস্তবায়ন করলে প্রত্যাশিত পরিচালনাগত সুবিধা পাওয়া যাবে না। তাই প্রকল্পটি আর এগিয়ে নেওয়া হবে না। ওজু হলো নামাজের আগে শরীরের নির্দিষ্ট অংশ পানি দিয়ে ধোয়ার প্রক্রিয়া। প্রস্তাবিত স্টেশনগুলো মুসলিমদের নামাজের আগে ওজু করার সুবিধার জন্য ব্যবহারের কথা ছিল। এর আগে প্রকল্পটি ৩১ জুলাই টেক্সাসের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থায় নিবন্ধন করা হয়েছিল। নথিতে প্রকল্পটির সম্ভাব্য ব্যয় প্রায় ৩ লাখ ডলার এবং বছরের শেষ নাগাদ নির্মাণ শেষ করার কথা উল্লেখ ছিল। তবে পরে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, নকশা প্রতিষ্ঠানের ভুলের কারণে এসব তথ্য নথিতে উঠে এসেছিল। ডিএফডব্লিউ জানায়, প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন পায়নি। ৩ লাখ ডলারের ব্যয়ও ছিল প্রাথমিক সর্বোচ্চ হিসাব। প্রকল্পটি অনুমোদিত হলে প্রকৃত ব্যয় প্রায় ১ লাখ ২০ হাজার ডলার হতে পারত। এদিকে পরিকল্পনাটি বাতিলের আগে থেকেই বিষয়টি নিয়ে আপত্তি তুলেছিলেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট। শুক্রবার তিনি ডিএফডব্লিউ এবং হিউস্টনের জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল বিমানবন্দরের জন্য দেওয়া সরকারি অনুদান পর্যালোচনার নির্দেশ দেন। অ্যাবট বলেন, সরকারি মালিকানাধীন বিমানবন্দর কোনো একটি ধর্মকে অন্যদের তুলনায় বিশেষ সুবিধা দিতে পারে না। তিনি দুই বিমানবন্দরের ধর্মীয় সুবিধা ও ব্যবস্থাপনা নিয়ে তদন্তের জন্য মার্কিন পরিবহন দপ্তর ও ফেডারেল এভিয়েশন প্রশাসনের কাছেও বিষয়টি পাঠিয়েছেন। অ্যাবটের দাবি, বিশেষভাবে মুসলিমদের জন্য ওজুর ব্যবস্থা করা হলে তা ধর্মের ভিত্তিতে একটি নির্দিষ্ট জনগোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার শামিল হতে পারে। তবে ডিএফডব্লিউ কর্তৃপক্ষ বলেছে, বিমানবন্দরের এ ধরনের প্রকল্প যাত্রীসেবা, পরিচালনাগত সুবিধা, ঝুঁকি ও ব্যয় সব দিক বিবেচনা করেই অনুমোদন করা হয়। ডিএফডব্লিউ আরও জানিয়েছে, বিমানবন্দর পরিচালনায় করদাতাদের অর্থ ব্যবহার করা হয় না। পার্কিং, দোকান ও অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম থেকে পাওয়া আয় দিয়ে বিমানবন্দর পরিচালিত হয়। অন্যদিকে হিউস্টনের জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল বিমানবন্দরে ইতোমধ্যে ওজুর জন্য একটি ব্যবস্থা এবং এর পাশে নামাজের কক্ষ রয়েছে বলে জানিয়েছে গভর্নর অ্যাবটের কার্যালয়। সূত্র: ফক্স নিউজ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow