যুক্তরাষ্ট্রের বোমা অকেজো করার সময় বিস্ফোরণ, আইআরজিসি’র দুই সদস্য নিহত
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফার্স প্রদেশে বোমা নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর ব্যবহৃত বিস্ফোরক ডিভাইস নিষ্ক্রিয় করার সময় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) দুই সদস্য নিহত হয়েছেন। তাদের এই দায়িত্ব পালনের সময় নিহত হওয়াকে দেশের জন্য আত্মত্যাগ হিসেবে আইআরজিসি উল্লেখ করেছে বলে সংবাদ প্রকাশ করেছে মেহের নিউজ এজেন্সি। বুধবার (২২ জুলাই) আইআরজিসির এক বিবৃতিতে জানানো হয়েছে, নিহত দুই সেনা ফার্স প্রদেশে অবস্থিত হলি নাজাফ আইআরজিসি গ্রাউন্ড ফোর্স বেসে কর্মরত ছিলেন। নিহত দুই আইআরজিসি সদস্য হলেন-জেনারেল আহমাদ আহমাদি, কর্নেল মোস্তফা জামশিদিয়ান। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ওই এলাকায় যুক্তরাষ্ট্রের নিক্ষেপ করা কিন্তু বিস্ফোরিত না হওয়া বোমা ও বিস্ফোরক অপসারণের কাজ করছিলেন তারা। এ সময় বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে তারা প্রাণ হারান। হরমুজ প্রণালির ব্যবস্থাপনা তথা নিয়ন্ত্রণ ইস্যুতে মতানৈক্যের জেরে চলতি মাসে ফের সংঘাতে জড়িয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফা বিমান হামলায় ৫৩ জন নিহত এবং ৫৯২ জন আহত হয়েছেন। কেএম
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফার্স প্রদেশে বোমা নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর ব্যবহৃত বিস্ফোরক ডিভাইস নিষ্ক্রিয় করার সময় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) দুই সদস্য নিহত হয়েছেন।
তাদের এই দায়িত্ব পালনের সময় নিহত হওয়াকে দেশের জন্য আত্মত্যাগ হিসেবে আইআরজিসি উল্লেখ করেছে বলে সংবাদ প্রকাশ করেছে মেহের নিউজ এজেন্সি।
বুধবার (২২ জুলাই) আইআরজিসির এক বিবৃতিতে জানানো হয়েছে, নিহত দুই সেনা ফার্স প্রদেশে অবস্থিত হলি নাজাফ আইআরজিসি গ্রাউন্ড ফোর্স বেসে কর্মরত ছিলেন। নিহত দুই আইআরজিসি সদস্য হলেন-জেনারেল আহমাদ আহমাদি, কর্নেল মোস্তফা জামশিদিয়ান।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ওই এলাকায় যুক্তরাষ্ট্রের নিক্ষেপ করা কিন্তু বিস্ফোরিত না হওয়া বোমা ও বিস্ফোরক অপসারণের কাজ করছিলেন তারা। এ সময় বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে তারা প্রাণ হারান।
হরমুজ প্রণালির ব্যবস্থাপনা তথা নিয়ন্ত্রণ ইস্যুতে মতানৈক্যের জেরে চলতি মাসে ফের সংঘাতে জড়িয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফা বিমান হামলায় ৫৩ জন নিহত এবং ৫৯২ জন আহত হয়েছেন।
কেএম
What's Your Reaction?