যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার বিষয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আলোচনার কার্যকারিতা নির্ভর করে সম্মত দায়বদ্ধতার পূর্ণ বাস্তবায়ন এবং তার সঠিক প্রয়োগের ওপর। তিনি আরও বলেন, এই পথে অগ্রগতি তখনই হবে, যখন বাস্তবে গৃহীত দায়িত্বগুলো যথাযথভাবে পালন করা হবে। চুক্তির বাইরে দেওয়া বক্তব্য আলোচনাকে এগিয়ে নিতে সাহায্য করে না। মঙ্গলবার (২৩ জুন) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, পেজেশকিয়ান নির্দিষ্ট করে কার বক্তব্যের কথা বলেছেন তা স্পষ্ট করেননি। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সময়ে কিছু মন্তব্য করেছেন, যা ইরানি কর্মকর্তারা অস্বীকার করেছেন। এর মধ্যে রয়েছে, ইরান নাকি পারমাণবিক পরিদর্শনে সম্মত হয়েছে এবং মুক্ত হওয়া ইরানি অর্থ যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য কিনতে ব্যবহার করা হবে। তবে এ ধরনের দাবির সত্যতা স্বীকার করেনি ইরান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow