যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে ইরানের নতুন বার্তা
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইসলামাবাদে প্রথম দফায় আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে এখনো বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে। এ ক্ষেত্রে নিয়মিত বার্তায় ইরানের বর্তমান অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন তিনি। পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টার অভিযোগ প্রত্যাখ্যান করে বাঘাই জোর দিয়ে বলেন, ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে। ইসলামাবাদে অনুষ্ঠিত আগের বৈঠকের ধারাবাহিকতায় বুধবার (১৫ এপ্রিল) পাকিস্তানের একটি প্রতিনিধি দল ইরানে আসতে পারে বলেও জানিয়েছে তেহরান। তাদের সঙ্গে বৈঠকে ইরান ও যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানান ইসমাইল বাঘাই। এক্ষেত্রে ইরানকে তার প্রয়োজনে পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যেতে দিতে হবে বলে জানান তিনি। তবে পরমাণু সমৃদ্ধকরণের ধরন ও মাত্রা নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র। সূত্র : বিবিসি
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইসলামাবাদে প্রথম দফায় আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে এখনো বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে।
এ ক্ষেত্রে নিয়মিত বার্তায় ইরানের বর্তমান অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টার অভিযোগ প্রত্যাখ্যান করে বাঘাই জোর দিয়ে বলেন, ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে।
ইসলামাবাদে অনুষ্ঠিত আগের বৈঠকের ধারাবাহিকতায় বুধবার (১৫ এপ্রিল) পাকিস্তানের একটি প্রতিনিধি দল ইরানে আসতে পারে বলেও জানিয়েছে তেহরান।
তাদের সঙ্গে বৈঠকে ইরান ও যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানান ইসমাইল বাঘাই।
এক্ষেত্রে ইরানকে তার প্রয়োজনে পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যেতে দিতে হবে বলে জানান তিনি। তবে পরমাণু সমৃদ্ধকরণের ধরন ও মাত্রা নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র।
সূত্র : বিবিসি
What's Your Reaction?