যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সোমবার

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্কসংক্রান্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হবে আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি)। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে এ চুক্তির স্বাক্ষর অনুষ্ঠান হবে। যদিও আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে এক দিন আগে ৮ ফেব্রুয়ারি। তবে এই দুই দিনব্যাপী চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকছেন না বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং বাণিজ্যসচিব মাহবুবুর রহমান। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি ও বাণিজ্যসচিব কেউই ওয়াশিংটনে যাচ্ছেন না। তবে বাংলাদেশের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র সফর করবে। বাণিজ্য মন্ত্রণালয় গত ৩ ফেব্রুয়ারি এ সংক্রান্ত একটি সরকারি আদেশ (জিও) জারি করেছে। জিও অনুযায়ী, এবারের সফরকারী দলের প্রধান হচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) অনুবিভাগের প্রধান খাদিজা নাজনীন। দলের অন্য সদস্যরা হলেন—বাণিজ্য মন্ত্রণালয়ের দুই যুগ্ম সচিব ফিরোজ উদ্দিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান, সিনিয়র সহকারী সচিব শেখ শামসুল আরেফীন এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কমিশনার রইছ উদ্দিন খান। সরকারি আদেশে বলা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সোমবার

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্কসংক্রান্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হবে আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি)। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে এ চুক্তির স্বাক্ষর অনুষ্ঠান হবে। যদিও আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে এক দিন আগে ৮ ফেব্রুয়ারি।

তবে এই দুই দিনব্যাপী চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকছেন না বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং বাণিজ্যসচিব মাহবুবুর রহমান।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি ও বাণিজ্যসচিব কেউই ওয়াশিংটনে যাচ্ছেন না। তবে বাংলাদেশের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র সফর করবে। বাণিজ্য মন্ত্রণালয় গত ৩ ফেব্রুয়ারি এ সংক্রান্ত একটি সরকারি আদেশ (জিও) জারি করেছে।

জিও অনুযায়ী, এবারের সফরকারী দলের প্রধান হচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) অনুবিভাগের প্রধান খাদিজা নাজনীন। দলের অন্য সদস্যরা হলেন—বাণিজ্য মন্ত্রণালয়ের দুই যুগ্ম সচিব ফিরোজ উদ্দিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান, সিনিয়র সহকারী সচিব শেখ শামসুল আরেফীন এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কমিশনার রইছ উদ্দিন খান।

সরকারি আদেশে বলা হয়েছে, প্রতিনিধি দলটি শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা ছাড়বে এবং ১০ ফেব্রুয়ারি বা এর কাছাকাছি সময়ে দেশে ফেরার কথা রয়েছে।

এদিকে বৃহস্পতিবার দুপুর পৌনে দুইটার দিকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও বাণিজ্যসচিব মাহবুবুর রহমান জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। জাপানের রাজধানী টোকিওতে আগামীকাল বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারি চুক্তি (বিজেইপিএ) স্বাক্ষরের নির্ধারিত দিন রয়েছে। ৪ থেকে ৬ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী এ কর্মসূচিতে অংশ নিতেই তাদের জাপান সফর।

সূত্র : প্রথম আলো

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow