যুক্তরাষ্ট্রের সঙ্গে মূলত কী চুক্তি হয়েছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি সংক্রান্ত প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলারের ইরানি তহবিল ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। পেজেশকিয়ান বলেন, “সমঝোতা স্মারকের (এমওইউ) সব ধারাই আমাদের পক্ষে। এই আলোচনা ও এর ফলাফল খুব শিগগিরই স্পষ্ট হয়ে উঠবে।” তিনি দাবি করেন, আলোচনায় যুক্তরাষ্ট্র মূলত ইরানকে পারমাণবিক অস্ত্র না রাখার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ করতে চেয়েছে এবং ইরান সেটি আগেই নীতিগতভাবে প্রত্যাখ্যান করেছে। তার ভাষায়, “আমাদের অবস্থান বহুবার স্পষ্ট করা হয়েছে—ইরান পারমাণবিক বোমা চায় না।” পেজেশকিয়ান আরও বলেন, “যুক্তরাষ্ট্র যেটি চেয়েছিল, সেটিতে আমরা সম্মতি দিয়েছি।” ইরানের প্রেসিডেন্ট এ সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইঙ্গিত করে মন্তব্য করেন যে, সুইজারল্যান্ডে চলমান আলোচনায় সবচেয়ে অসন্তুষ্ট ব্যক্তি তিনিই হবেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী, আগামী ৬০ দিনের মধ্যে পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা প্রত্যাহার, সম্পদ অবমুক্তকরণ এব

যুক্তরাষ্ট্রের সঙ্গে মূলত কী চুক্তি হয়েছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি সংক্রান্ত প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলারের ইরানি তহবিল ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

পেজেশকিয়ান বলেন, “সমঝোতা স্মারকের (এমওইউ) সব ধারাই আমাদের পক্ষে। এই আলোচনা ও এর ফলাফল খুব শিগগিরই স্পষ্ট হয়ে উঠবে।”

তিনি দাবি করেন, আলোচনায় যুক্তরাষ্ট্র মূলত ইরানকে পারমাণবিক অস্ত্র না রাখার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ করতে চেয়েছে এবং ইরান সেটি আগেই নীতিগতভাবে প্রত্যাখ্যান করেছে। তার ভাষায়, “আমাদের অবস্থান বহুবার স্পষ্ট করা হয়েছে—ইরান পারমাণবিক বোমা চায় না।”

পেজেশকিয়ান আরও বলেন, “যুক্তরাষ্ট্র যেটি চেয়েছিল, সেটিতে আমরা সম্মতি দিয়েছি।”

ইরানের প্রেসিডেন্ট এ সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইঙ্গিত করে মন্তব্য করেন যে, সুইজারল্যান্ডে চলমান আলোচনায় সবচেয়ে অসন্তুষ্ট ব্যক্তি তিনিই হবেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী, আগামী ৬০ দিনের মধ্যে পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা প্রত্যাহার, সম্পদ অবমুক্তকরণ এবং আঞ্চলিক নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। তবে চূড়ান্ত চুক্তি নিয়ে এখনো উভয়পক্ষের মধ্যে বেশ কিছু জটিল বিষয় রয়ে গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow