যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাব পর্যালোচনা করছে তেহরান

যুদ্ধের অবসান নিয়ে যুক্তরাষ্ট্রের সর্বশেষ অবস্থান পর্যালোচনা করছে ইরান। দেশটি জানিয়েছে, প্রস্তাবের বিস্তারিত যাচাই করা হচ্ছে। তেহরানের কাছ থেকে সঠিক উত্তর পাওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক দিন অপেক্ষা করতে প্রস্তুত রয়েছেন বলে বার্তার পর ইরান এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা নুর নিউজের বরাতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেই বলেন, আমরা যুক্তরাষ্ট্রের মতামত পেয়েছি এবং তা পর্যালোচনা করছি। তিনি বলেন, গত মাসে শান্তি আলোচনা আয়োজনকারী পাকিস্তান এখনো তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা আদান-প্রদানের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। দুই পক্ষের মধ্যে ইতোমধ্যে কয়েক দফা যোগাযোগ হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার তেহরান সফর করেছেন। রয়টার্স জানিয়েছে, নাজুক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ছয় সপ্তাহ পেরিয়ে গেলেও যুদ্ধ অবসানের আলোচনায় খুব কম অগ্রগতি হয়েছে। এদিকে তেলের দাম বেড়ে যাওয়ায় বৈশ্বিক অর্থনীতি ও মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ বাড়ছে। আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের আগ

যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাব পর্যালোচনা করছে তেহরান
যুদ্ধের অবসান নিয়ে যুক্তরাষ্ট্রের সর্বশেষ অবস্থান পর্যালোচনা করছে ইরান। দেশটি জানিয়েছে, প্রস্তাবের বিস্তারিত যাচাই করা হচ্ছে। তেহরানের কাছ থেকে সঠিক উত্তর পাওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক দিন অপেক্ষা করতে প্রস্তুত রয়েছেন বলে বার্তার পর ইরান এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা নুর নিউজের বরাতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেই বলেন, আমরা যুক্তরাষ্ট্রের মতামত পেয়েছি এবং তা পর্যালোচনা করছি। তিনি বলেন, গত মাসে শান্তি আলোচনা আয়োজনকারী পাকিস্তান এখনো তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা আদান-প্রদানের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। দুই পক্ষের মধ্যে ইতোমধ্যে কয়েক দফা যোগাযোগ হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার তেহরান সফর করেছেন। রয়টার্স জানিয়েছে, নাজুক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ছয় সপ্তাহ পেরিয়ে গেলেও যুদ্ধ অবসানের আলোচনায় খুব কম অগ্রগতি হয়েছে। এদিকে তেলের দাম বেড়ে যাওয়ায় বৈশ্বিক অর্থনীতি ও মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ বাড়ছে। আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প নিজ দেশেও চাপের মুখে রয়েছেন। জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে হোয়াইট হাউসে ফেরার পর তার জনপ্রিয়তার হার সবচেয়ে নিচের দিকে নেমে এসেছে। জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, বিশ্বাস করুন, যদি আমরা সঠিক উত্তর না পাই, তাহলে খুব দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। আমরা সবাই প্রস্তুত রয়েছি। কতদিন অপেক্ষা করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কয়েক দিন হতে পারে, তবে খুব দ্রুতও কিছু ঘটতে পারে। কিন্তু ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, আমরা ইরান ইস্যুর শেষ পর্যায়ে আছি। দেখা যাক কী হয়। হয় একটি চুক্তি হবে, নতুবা আমরা কিছু কঠোর পদক্ষেপ নেব। তবে আশা করি, সেটা লাগবে না। আদর্শভাবে আমি কম মানুষ নিহত হোক, সেটাই চাই। তবে দুভাবেই আমরা এটা করতে পারি। এর আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী নতুন হামলার বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ইরানের বিরুদ্ধে আবার আগ্রাসন চালানো হলে প্রতিশ্রুত আঞ্চলিক যুদ্ধ এবার অঞ্চল ছাড়িয়ে আরও বিস্তৃত হবে। ইরান এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের কাছে তাদের সর্বশেষ প্রস্তাব জমা দিয়েছে। তেহরান জানিয়েছে, এতে মূলত সেই শর্তগুলোরই পুনরাবৃত্তি করা হয়েছে, যেগুলো ট্রাম্প আগেই প্রত্যাখ্যান করেছিলেন। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ, যুদ্ধক্ষতির ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ সম্পদ মুক্ত করা এবং মার্কিন সেনা প্রত্যাহারের দাবি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow