যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে ইসলামাবাদ সমঝোতা স্থগিত করল ইরান

যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার কারণে ইসলামাবাদ সমঝোতা স্মারকের (এমওইউ) সব অঙ্গীকার স্থগিত করেছে ইরান। এমনটি জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি। গরিবাবাদি অভিযোগ করেন, ‘যুক্তরাষ্ট্র ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় থাকা তাদের সব অঙ্গীকার লঙ্ঘন করেছে।’ খবর আল জাজিরার। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপের পর আমরাও আমাদের সব অঙ্গীকার ও সমঝোতা বাস্তবায়ন স্থগিত করেছি। ইরান আর চুক্তির কোনো ধারা বাস্তবায়ন করবে না। বর্তমানে আমাদের প্রধান কাজ দেশের প্রতিরক্ষা নিশ্চিত করা।’ এর আগে বিভিন্ন সময় ইরানের কর্মকর্তারা অভিযোগ করেছিলেন, যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক লঙ্ঘন করছে। তবে এবারই প্রথম কোনো জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলেন যে, সমঝোতা স্মারক কার্যত শেষ হয়ে গেছে এবং ইরান এর কোনো শর্ত আর বাস্তবায়ন করবে না।

যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে ইসলামাবাদ সমঝোতা স্থগিত করল ইরান

যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার কারণে ইসলামাবাদ সমঝোতা স্মারকের (এমওইউ) সব অঙ্গীকার স্থগিত করেছে ইরান। এমনটি জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি।

গরিবাবাদি অভিযোগ করেন, ‘যুক্তরাষ্ট্র ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় থাকা তাদের সব অঙ্গীকার লঙ্ঘন করেছে।’ খবর আল জাজিরার।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপের পর আমরাও আমাদের সব অঙ্গীকার ও সমঝোতা বাস্তবায়ন স্থগিত করেছি। ইরান আর চুক্তির কোনো ধারা বাস্তবায়ন করবে না। বর্তমানে আমাদের প্রধান কাজ দেশের প্রতিরক্ষা নিশ্চিত করা।’

এর আগে বিভিন্ন সময় ইরানের কর্মকর্তারা অভিযোগ করেছিলেন, যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক লঙ্ঘন করছে। তবে এবারই প্রথম কোনো জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলেন যে, সমঝোতা স্মারক কার্যত শেষ হয়ে গেছে এবং ইরান এর কোনো শর্ত আর বাস্তবায়ন করবে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow