যুগপৎ আন্দোলনে শরিকদের নিয়েই সরকার গঠন করব: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সবসময় তাদের কমিটমেন্টে অটুট থাকে এবং যারা যুগপৎ আন্দোলনে অংশ নিয়েছে, তাদের নিয়েই নির্বাচন করা হয়েছে। তাই তাদের সঙ্গে নিয়েই সরকার গঠন করা হবে। শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো জনপ্রিয়তা হারায়নি। কারণ দলটি সবসময় জনগণের রাজনীতি করেছে, যা তাদের সবচেয়ে বড় শক্তি। তিনি আরও বলেন, বিএনপি সরকারে থাকাকালে দায়িত্বশীলভাবে কাজ করেছে এবং জনগণ তাদের বক্তব্য ও নীতিকে গ্রহণ করায় এবারের নির্বাচনে এমন বিজয় এসেছে। জামায়াতে ইসলামী প্রসঙ্গে তিনি বলেন, যখন দেশে গণতন্ত্র চাপা থাকে, তখন উগ্রবাদী শক্তির উত্থান ঘটে এবং তারা মাথা চাড়া দিয়ে ওঠে। দেশের প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর ক্ষেত্রেও এমন ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন তিনি। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

যুগপৎ আন্দোলনে শরিকদের নিয়েই সরকার গঠন করব: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সবসময় তাদের কমিটমেন্টে অটুট থাকে এবং যারা যুগপৎ আন্দোলনে অংশ নিয়েছে, তাদের নিয়েই নির্বাচন করা হয়েছে। তাই তাদের সঙ্গে নিয়েই সরকার গঠন করা হবে।

শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো জনপ্রিয়তা হারায়নি। কারণ দলটি সবসময় জনগণের রাজনীতি করেছে, যা তাদের সবচেয়ে বড় শক্তি। তিনি আরও বলেন, বিএনপি সরকারে থাকাকালে দায়িত্বশীলভাবে কাজ করেছে এবং জনগণ তাদের বক্তব্য ও নীতিকে গ্রহণ করায় এবারের নির্বাচনে এমন বিজয় এসেছে।

জামায়াতে ইসলামী প্রসঙ্গে তিনি বলেন, যখন দেশে গণতন্ত্র চাপা থাকে, তখন উগ্রবাদী শক্তির উত্থান ঘটে এবং তারা মাথা চাড়া দিয়ে ওঠে। দেশের প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর ক্ষেত্রেও এমন ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন তিনি।

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow