যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে রাখবে ইরান

যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি নিজেদের নিয়ন্ত্রণে রাখার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বার্তায় জানিয়েছে, তেহরান যুদ্ধের চূড়ান্ত অবসান এবং এই অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের ওপর নজরদারি ও নিয়ন্ত্রণ কার্যকর রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ, ট্রানজিট সনদ ইস্যু এবং সংশ্লিষ্ট সেবা ফি পরিশোধের বাধ্যবাধকতার মাধ্যমে এই ব্যবস্থা কার্যকর করা হবে। এর আগে সাময়িক সময়ের জন্য খুলে দেওয়ার পর আবারও হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করে ইরান। ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ অব্যাহত রাখার প্রতিবাদে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ইরানের সামরিক বাহিনীর অপারেশনাল কমান্ড খাতাম আল আম্বিয়া এক বিবৃতিতে জানায়, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ জলদস্যুতার শামিল। এ কারণে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হয়েছে। এখন থেকে হরমুজের নিয়ন্ত্রণ ইরানের সামরিক বাহিনীর কঠোর ব্যবস্থাপনায় ও নিয়ন্ত্রণে থা

যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে রাখবে ইরান

যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি নিজেদের নিয়ন্ত্রণে রাখার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বার্তায় জানিয়েছে, তেহরান যুদ্ধের চূড়ান্ত অবসান এবং এই অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের ওপর নজরদারি ও নিয়ন্ত্রণ কার্যকর রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।

বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ, ট্রানজিট সনদ ইস্যু এবং সংশ্লিষ্ট সেবা ফি পরিশোধের বাধ্যবাধকতার মাধ্যমে এই ব্যবস্থা কার্যকর করা হবে।

এর আগে সাময়িক সময়ের জন্য খুলে দেওয়ার পর আবারও হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করে ইরান। ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ অব্যাহত রাখার প্রতিবাদে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

ইরানের সামরিক বাহিনীর অপারেশনাল কমান্ড খাতাম আল আম্বিয়া এক বিবৃতিতে জানায়, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ জলদস্যুতার শামিল। এ কারণে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হয়েছে। এখন থেকে হরমুজের নিয়ন্ত্রণ ইরানের সামরিক বাহিনীর কঠোর ব্যবস্থাপনায় ও নিয়ন্ত্রণে থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow