যুদ্ধবিরতি নিয়ে এরদোয়ানের বার্তা 

দীর্ঘদিন যুদ্ধের পর মঙ্গলবার (৭ এপ্রিল) পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলমান এ যুদ্ধবিরতি বহাল থাকবে বলে আশা প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। পাশাপাশি সংঘাতপ্রবণ অঞ্চলগুলো ধীরে ধীরে স্থিতিশীল হয়ে উঠবে এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স জানায়, এরদোয়ান মনে করেন, যুদ্ধবিরতি কার্যকর থাকলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবে। এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনে কথা বলেছেন। এ সময় তিনি দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তুরস্কের প্রুতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়াও সংঘাতের স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ চালিয়ে যাওয়ার কথা জানান। এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, লেবাননে মাত্র ১০ মিনিটের ব্যবধানে হিজবুল্লাহর শতাধিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। তাদের দাবি, ২ মার্চ দেশটিতে নতুন করে সামরিক অভিযান শুরুর পর এটি ছিল সবচেয়ে বড় হামলা।  একই সময়ে বৈরুত, বেকা উপত্যকা ও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকার ১০০টির বেশি কমান্ড সেন্টার ও

যুদ্ধবিরতি নিয়ে এরদোয়ানের বার্তা 
দীর্ঘদিন যুদ্ধের পর মঙ্গলবার (৭ এপ্রিল) পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলমান এ যুদ্ধবিরতি বহাল থাকবে বলে আশা প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। পাশাপাশি সংঘাতপ্রবণ অঞ্চলগুলো ধীরে ধীরে স্থিতিশীল হয়ে উঠবে এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স জানায়, এরদোয়ান মনে করেন, যুদ্ধবিরতি কার্যকর থাকলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবে। এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনে কথা বলেছেন। এ সময় তিনি দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তুরস্কের প্রুতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়াও সংঘাতের স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ চালিয়ে যাওয়ার কথা জানান। এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, লেবাননে মাত্র ১০ মিনিটের ব্যবধানে হিজবুল্লাহর শতাধিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। তাদের দাবি, ২ মার্চ দেশটিতে নতুন করে সামরিক অভিযান শুরুর পর এটি ছিল সবচেয়ে বড় হামলা।  একই সময়ে বৈরুত, বেকা উপত্যকা ও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকার ১০০টির বেশি কমান্ড সেন্টার ও সামরিক স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে জানানো হয়।  ইসরায়েলের দাবি, এসব স্থাপনার অনেকগুলোই বেসামরিক বসতির মধ্যে থাকলেও সাধারণ মানুষের ক্ষতি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও দুই সপ্তাহের এ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে লেবাননের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহের সঙ্গে সম্পর্কিত লেবাননের অন্তত তিনটি সূত্রের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের তথ্যমতে, হিজবুল্লাহ বুধবার সকাল থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে ও লেবাননে ইসরায়েলি বাহিনীর ওপর কোনো হামলা চালায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow