যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে রকেট হামলা
ইসরায়েল মাত্র ১০ মিনিটের ব্যবধানে লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন এলাকায় ১০০টি বিমান হামলা চালানোর পর এবার দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের দিকে রকেট ছোড়া হয়েছে বলে জানা গেছে। মূলত যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি হামলার জবাবেই এই রকেট ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ। হামলার সত্যতা নিশ্চিত করে ইসরায়েলি সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, লেবানন সীমান্ত-সংলগ্ন শতুলা এবং পশ্চিম গ্যালিলি অঞ্চলের বিভিন্ন শহরে বিমান হামলার সাইরেন বাজছে। অবশ্য হিজবুল্লাহ কর্মকর্তারা বলেছিলেন, তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির প্রতি শ্রদ্ধাশীল এবং ইসরায়েলে হামলা স্থগিত রেখেছে। হিজবুল্লাহর এ ঘোষণা সত্ত্বেও লেবাননে ইসরায়েলের বিমানবাহিনীর নতুন করে হামলায় কয়েক শ মানুষ হতাহত হয়েছেন। মাত্র ১০ মিনিটের ব্যবধানে বৈরুতসহ বিভিন্ন এলাকায় ১০০টি বিমান হামলা চালানো হয়েছে। তবে নিজ দেশে এমন দফায় দফায় হামলার পর নিজেদের কথা থেকে সরে এসেছে হিজবুল্লাহ। তাই বিমান হামলার জবাবে ইসরায়েলেও রকেট ছুড়ল তারা। এদিকে তেহরান বলে আসছে, লেবানন ফ্রন্টও এই যুদ্ধবিরতির আওতায় রয়েছে। যদিও তা না
ইসরায়েল মাত্র ১০ মিনিটের ব্যবধানে লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন এলাকায় ১০০টি বিমান হামলা চালানোর পর এবার দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের দিকে রকেট ছোড়া হয়েছে বলে জানা গেছে। মূলত যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি হামলার জবাবেই এই রকেট ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ।
হামলার সত্যতা নিশ্চিত করে ইসরায়েলি সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, লেবানন সীমান্ত-সংলগ্ন শতুলা এবং পশ্চিম গ্যালিলি অঞ্চলের বিভিন্ন শহরে বিমান হামলার সাইরেন বাজছে।
অবশ্য হিজবুল্লাহ কর্মকর্তারা বলেছিলেন, তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির প্রতি শ্রদ্ধাশীল এবং ইসরায়েলে হামলা স্থগিত রেখেছে। হিজবুল্লাহর এ ঘোষণা সত্ত্বেও লেবাননে ইসরায়েলের বিমানবাহিনীর নতুন করে হামলায় কয়েক শ মানুষ হতাহত হয়েছেন। মাত্র ১০ মিনিটের ব্যবধানে বৈরুতসহ বিভিন্ন এলাকায় ১০০টি বিমান হামলা চালানো হয়েছে।
তবে নিজ দেশে এমন দফায় দফায় হামলার পর নিজেদের কথা থেকে সরে এসেছে হিজবুল্লাহ। তাই বিমান হামলার জবাবে ইসরায়েলেও রকেট ছুড়ল তারা।
এদিকে তেহরান বলে আসছে, লেবানন ফ্রন্টও এই যুদ্ধবিরতির আওতায় রয়েছে। যদিও তা নাকচ করে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেছেন, কোনো ধরনের আপস ছাড়াই হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত থাকবে।
সূত্র : আল-জাজিরা
What's Your Reaction?