যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলে রকেট হামলা

ইসরায়েলের উত্তরাঞ্চলের শহর কিরিয়াত শমোনাতে রকেট হামলার আশঙ্কায় সাইরেন বেজে উঠেছে। এ তথ্য জানিয়েছে ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড। শহরটি হুলা উপত্যকায় অবস্থিত, যা লেবানন সীমান্তের খুব কাছাকাছি। শুক্রবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন থেকে ছোড়া রকেটের কারণে এই সতর্ক সংকেত জারি করা হয়। এ ঘটনায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দায় স্বীকার করেছে। হিজবুল্লাহ জানায়, তারা কিরিয়াত শমোনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তাদের দাবি, ইসরায়েল পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া একটি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় এর প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে। এ ঘটনার পর সীমান্ত অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ এবং নতুন করে লেবাননে ইসরায়েলের হামলার আশঙ্কা রয়েছে।

যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলে রকেট হামলা

ইসরায়েলের উত্তরাঞ্চলের শহর কিরিয়াত শমোনাতে রকেট হামলার আশঙ্কায় সাইরেন বেজে উঠেছে। এ তথ্য জানিয়েছে ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড। শহরটি হুলা উপত্যকায় অবস্থিত, যা লেবানন সীমান্তের খুব কাছাকাছি।

শুক্রবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন থেকে ছোড়া রকেটের কারণে এই সতর্ক সংকেত জারি করা হয়। এ ঘটনায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দায় স্বীকার করেছে।

হিজবুল্লাহ জানায়, তারা কিরিয়াত শমোনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তাদের দাবি, ইসরায়েল পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া একটি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় এর প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে।

এ ঘটনার পর সীমান্ত অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী।

পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ এবং নতুন করে লেবাননে ইসরায়েলের হামলার আশঙ্কা রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow