যুদ্ধবিরতির মধ্যেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান

যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে নিজেদের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করছে ইরান। দেশটির সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, সশস্ত্র বাহিনীর যুদ্ধ প্রস্তুতি বাড়াতে এই সময়ের একটি মুহূর্তও নষ্ট করা হবে না। রোববার আল জাজিরার প্রতিবেদনে তার বক্তব্য উল্লেখ করা হয়।  আকরামিনিয়া বলেন, আমরা একটি মুহূর্তও অপচয় করব না বা এ বিষয়ে কোনো অবহেলা করব না। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, শত্রুপক্ষ যদি কোনো ভুল পদক্ষেপ নেয়, তাহলে ইরানের সশস্ত্র বাহিনী তার জবাবে কঠোর ও নির্ণায়ক প্রতিক্রিয়া জানাবে। ইরানি সামরিক কর্মকর্তাদের দাবি, যুদ্ধবিরতির সময় সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি, প্রস্তুতি এবং প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার কাজ চলছে। সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাজারো বিমান হামলায় ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো এবং বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, এসব হামলায় হাজার হাজার মানুষ নিহত হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow