যুদ্ধবিরতির মাঝেই ইরানে আরও শক্তিশালী হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

যুদ্ধবিরতির মাত্র একদিন পরই ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ একটি পোস্টে জানিয়েছেন, একটি ‘বাস্তব চুক্তি’ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমেরিকার সামরিক বাহিনী ইরানের নিকটে মোতায়েন থাকবে। তিনি বৃহস্পতিবার (৯ এপ্রিল) বলেন, “সব মার্কিন জাহাজ, বিমান ও সামরিক কর্মী—সর্বোচ্চ গোলাবারুদ, অস্ত্রশস্ত্র এবং ইতিমধ্যেই উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়া শত্রুকে প্রাণঘাতীভাবে মোকাবিলা ও ধ্বংস করার জন্য যা যা প্রয়োজন—সবকিছুই ইরানের ভেতরে এবং আশেপাশে অবস্থান করবে, যতক্ষণ না একটি প্রকৃত চুক্তি পুরোপুরি বাস্তবায়িত হয়।” তিনি আরও বলেন, যদি কোনো কারণে তা (চুক্তি) না হয়, যদিও সেটি খুবই অসম্ভাব্য, তাহলে ‘গুলি শুরু হবে’—এবং তা হবে আগের যেকোনো সময়ের চেয়ে বড়, উন্নত ও আরও শক্তিশালী। ট্রাম্প দাবি করেন, পারমাণবিক অস্ত্র না রাখা ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে একমত হয়েছে ইরান। তিনি বলেন, সামরিক বাহিনী প্রস্তুতি নিচ্ছে এবং বিশ্রাম করছে। তারা পরবর্তী অভিযানের অপেক্ষায় আছে। আমেরিকা ফিরছে! সূত্র: মিডল ইস্ট আই।

যুদ্ধবিরতির মাঝেই ইরানে আরও শক্তিশালী হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

যুদ্ধবিরতির মাত্র একদিন পরই ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ একটি পোস্টে জানিয়েছেন, একটি ‘বাস্তব চুক্তি’ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমেরিকার সামরিক বাহিনী ইরানের নিকটে মোতায়েন থাকবে।

তিনি বৃহস্পতিবার (৯ এপ্রিল) বলেন, “সব মার্কিন জাহাজ, বিমান ও সামরিক কর্মী—সর্বোচ্চ গোলাবারুদ, অস্ত্রশস্ত্র এবং ইতিমধ্যেই উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়া শত্রুকে প্রাণঘাতীভাবে মোকাবিলা ও ধ্বংস করার জন্য যা যা প্রয়োজন—সবকিছুই ইরানের ভেতরে এবং আশেপাশে অবস্থান করবে, যতক্ষণ না একটি প্রকৃত চুক্তি পুরোপুরি বাস্তবায়িত হয়।”

তিনি আরও বলেন, যদি কোনো কারণে তা (চুক্তি) না হয়, যদিও সেটি খুবই অসম্ভাব্য, তাহলে ‘গুলি শুরু হবে’—এবং তা হবে আগের যেকোনো সময়ের চেয়ে বড়, উন্নত ও আরও শক্তিশালী।

ট্রাম্প দাবি করেন, পারমাণবিক অস্ত্র না রাখা ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে একমত হয়েছে ইরান।

তিনি বলেন, সামরিক বাহিনী প্রস্তুতি নিচ্ছে এবং বিশ্রাম করছে। তারা পরবর্তী অভিযানের অপেক্ষায় আছে। আমেরিকা ফিরছে!

সূত্র: মিডল ইস্ট আই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow