যুদ্ধের প্রথম ছয় দিনে যুক্তরাষ্ট্রের ব্যয় ১১.৩ বিলিয়ন ডলার: পেন্টাগন

ইরান যুদ্ধের প্রথম ছয় দিনে যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে ১১.৩ বিলিয়ন ডলার। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পেন্টাগন কর্মকর্তারা যুদ্ধের প্রথম ছয় দিনের খরচ ১১.৩ বিলিয়ন ডলারেরও বেশি বলে অনুমান করছেন। খবর এএফপির। মঙ্গলবার এক রুদ্ধদ্বার ব্রিফিংয়ে সামরিক কর্মকর্তারা আইন প্রণেতাদের কাছে এই হিসাব পেশ করেছেন্ দ্য নিউ ইয়র্ক টাইমস এবং এনবিসি নিউজ নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। এই অনুমানে সংঘাতের সঙ্গে সম্পর্কিত অন্যান্য কিছু খরচ অন্তর্ভুক্ত করা হয়নি- যেমন প্রথম আক্রমণের আগে সামরিক সরঞ্জাম এবং কর্মীদের তৈরি করা, যার অর্থ প্রকৃত সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শিগগির শেষ হতে পারে, কারণ সেখানে হামলার জন্য প্রায় কিছুই অবশিষ্ট নেই। বুধবার (১১ মার্চ) সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, আমি যখনই চাইবো, যুদ্ধ তখনই শেষ হবে। অ্যাক্সিওসকে দেওয়া বক্তব্যে ট্রাম্প ফের বলেন, যুদ্ধ খুব ভালোভাবেই চলছে। আমরা সময়সূচির অনেক আগেই এগিয়ে আছি। আমরা ছ

যুদ্ধের প্রথম ছয় দিনে যুক্তরাষ্ট্রের ব্যয় ১১.৩ বিলিয়ন ডলার: পেন্টাগন

ইরান যুদ্ধের প্রথম ছয় দিনে যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে ১১.৩ বিলিয়ন ডলার। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পেন্টাগন কর্মকর্তারা যুদ্ধের প্রথম ছয় দিনের খরচ ১১.৩ বিলিয়ন ডলারেরও বেশি বলে অনুমান করছেন। খবর এএফপির।

মঙ্গলবার এক রুদ্ধদ্বার ব্রিফিংয়ে সামরিক কর্মকর্তারা আইন প্রণেতাদের কাছে এই হিসাব পেশ করেছেন্ দ্য নিউ ইয়র্ক টাইমস এবং এনবিসি নিউজ নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

এই অনুমানে সংঘাতের সঙ্গে সম্পর্কিত অন্যান্য কিছু খরচ অন্তর্ভুক্ত করা হয়নি- যেমন প্রথম আক্রমণের আগে সামরিক সরঞ্জাম এবং কর্মীদের তৈরি করা, যার অর্থ প্রকৃত সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শিগগির শেষ হতে পারে, কারণ সেখানে হামলার জন্য প্রায় কিছুই অবশিষ্ট নেই। বুধবার (১১ মার্চ) সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

ট্রাম্প বলেন, আমি যখনই চাইবো, যুদ্ধ তখনই শেষ হবে। অ্যাক্সিওসকে দেওয়া বক্তব্যে ট্রাম্প ফের বলেন, যুদ্ধ খুব ভালোভাবেই চলছে। আমরা সময়সূচির অনেক আগেই এগিয়ে আছি। আমরা ছয় সপ্তাহের মূল পরিকল্পনার মধ্যেই যতটা ক্ষতি করা সম্ভব ভেবেছিলাম, তার চেয়েও বেশি ক্ষতি করেছি।

মার্কিন প্রেসিডেন্ট কয়েকবার বলেছেন যুদ্ধ শিগগিরই শেষ হবে, তবে ওয়াশিংটন এখনো সামরিক অভিযান শেষ করার কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেনি। এছাড়া যুক্তরাষ্ট্র একতরফাভাবে যুদ্ধবিরতির ঘোষণা দিলে তেহরান তা মেনে নেবে কি না, সেটিও এখনো স্পষ্ট নয়।

টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow