যুব অধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগদান
পটুয়াখালীর মহিপুরে যুব অধিকার পরিষদের মহিপুর থানা সভাপতি মো. সিদ্দিকুর রহমান স্বেচ্ছায় তার দলীয় পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন। শনিবার (১১ এপ্রিল) রাতে মহিপুর থানা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এসময় উপস্থিত নেতাকর্মীদের সামনে ফুলের মালা পরিয়ে এবং ফুলের তোড়া দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়। যোগদান অনুষ্ঠানে মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, সম্পাদক ইউসুফ হাওলাদার এবং মহিপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান হাওলাদারসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নব যোগদানকারী সিদ্দিকুর রহমান বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি এই দলে যোগ দিয়েছেন। তিনি ভবিষ্যতে দলের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন। এদিকে বিএনপির স্থানীয় নেতারা সিদ্দিকুর রহমানকে দলে স্বাগত জানিয়ে বলেন, তার যোগদানে দলের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে বলে তারা আশা করছেন।
পটুয়াখালীর মহিপুরে যুব অধিকার পরিষদের মহিপুর থানা সভাপতি মো. সিদ্দিকুর রহমান স্বেচ্ছায় তার দলীয় পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।
শনিবার (১১ এপ্রিল) রাতে মহিপুর থানা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এসময় উপস্থিত নেতাকর্মীদের সামনে ফুলের মালা পরিয়ে এবং ফুলের তোড়া দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়।
যোগদান অনুষ্ঠানে মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, সম্পাদক ইউসুফ হাওলাদার এবং মহিপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান হাওলাদারসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নব যোগদানকারী সিদ্দিকুর রহমান বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি এই দলে যোগ দিয়েছেন। তিনি ভবিষ্যতে দলের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে বিএনপির স্থানীয় নেতারা সিদ্দিকুর রহমানকে দলে স্বাগত জানিয়ে বলেন, তার যোগদানে দলের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে বলে তারা আশা করছেন।
What's Your Reaction?