যুবককে গলা কেটে হত্যা

ঢাকার সাভারে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের যাদুরচর এলাকার আনন্দনগর হাউজিংয়ের একটি প্লট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  প্লটটি স্থানীয়ভাবে ‘স্বপনের প্লট’ নামে পরিচিত। নিহত যুবকের নাম মহিদুল ইসলাম। তিনি ঝিনাইদহ সদরের চরমোড়ারিদ গ্রামের আব্দুর সাত্তার মণ্ডলের ছেলে বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে আনন্দনগর হাউজিংয়ের ভেতরে একটি ফ্ল্যাটে অজ্ঞাত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে জানা গেছে, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাত এবং মাথায় জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে ওই ফ্ল্যাটে ফেলে রেখে যায়। সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান জানান, নিহতকে জবাই করে হত্যা করা হয়েছে। হাতের আঙুলের ছাপের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদ

যুবককে গলা কেটে হত্যা

ঢাকার সাভারে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের যাদুরচর এলাকার আনন্দনগর হাউজিংয়ের একটি প্লট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

প্লটটি স্থানীয়ভাবে ‘স্বপনের প্লট’ নামে পরিচিত। নিহত যুবকের নাম মহিদুল ইসলাম। তিনি ঝিনাইদহ সদরের চরমোড়ারিদ গ্রামের আব্দুর সাত্তার মণ্ডলের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে আনন্দনগর হাউজিংয়ের ভেতরে একটি ফ্ল্যাটে অজ্ঞাত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে জানা গেছে, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাত এবং মাথায় জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে ওই ফ্ল্যাটে ফেলে রেখে যায়।

সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান জানান, নিহতকে জবাই করে হত্যা করা হয়েছে। হাতের আঙুলের ছাপের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow