যুবদল নেতা গ্রেপ্তার

ভারতীয় পণ্যবাহী ট্রাক ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে দায়ের করা চোরাচালান মামলায় যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  রোববার (৫ এপ্রিল) ভোর রাতে নগরীর আম্বরখানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একইদিন বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।  বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ওসি সহিদুর রহমান। গ্রেপ্তার মনিজুল আহমদ সিলেট মহানগর যুবদলের পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক এবং আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় দায়ের করা চোরাচালান সংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৮ জুলাই বিপুল পরিমাণ ভারতীয় পণ্য নিয়ে একটি ট্রাক নগরীর চৌকিদেখি এলাকা দিয়ে প্রবেশের চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ট্রাকটি আটকাতে ব্যারিকেড দেয়। তবে চোরাকারবারীরা পুলিশের বাধা উপেক্ষা করে ট্রাকটি নিয়ে মজুমদারি এলাকার একটি গলিতে ঢুকে পড়ে এবং পরে ট্রাকটি ফেলে পালিয়ে যায়। এসময় মনিজুল তার সহযোগীদের নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা চালায় এবং জব্দকৃত ট্রাকটি ছিনিয়ে নেওয়ার অপচেষ্টা করেন। তবে পুলিশের কঠোর অবস্

যুবদল নেতা গ্রেপ্তার

ভারতীয় পণ্যবাহী ট্রাক ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে দায়ের করা চোরাচালান মামলায় যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (৫ এপ্রিল) ভোর রাতে নগরীর আম্বরখানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একইদিন বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ওসি সহিদুর রহমান।

গ্রেপ্তার মনিজুল আহমদ সিলেট মহানগর যুবদলের পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক এবং আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় দায়ের করা চোরাচালান সংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৮ জুলাই বিপুল পরিমাণ ভারতীয় পণ্য নিয়ে একটি ট্রাক নগরীর চৌকিদেখি এলাকা দিয়ে প্রবেশের চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ট্রাকটি আটকাতে ব্যারিকেড দেয়। তবে চোরাকারবারীরা পুলিশের বাধা উপেক্ষা করে ট্রাকটি নিয়ে মজুমদারি এলাকার একটি গলিতে ঢুকে পড়ে এবং পরে ট্রাকটি ফেলে পালিয়ে যায়। এসময় মনিজুল তার সহযোগীদের নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা চালায় এবং জব্দকৃত ট্রাকটি ছিনিয়ে নেওয়ার অপচেষ্টা করেন। তবে পুলিশের কঠোর অবস্থানের মুখে তারা পিছু হটে। 

এ ঘটনার ধারণকৃত একটি ভিডিও ফুটেজ পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দেশজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

এয়ারপোর্ট থানার ওসি সহিদুর রহমান কালবেলাকে বলেন, ভারতীয় পণ্যবাহী ট্রাক ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে দায়ের করা চোরাচালান মামলায় মহানগর যুবদল নেতা মনিজুলকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow