যুবদল নেতা ডিবি হেফাজতে 

যশোরের বিতর্কিত ও বহিষ্কৃত যুবদল নেতা এবং সাবেক প্রচার সম্পাদক এস্কেন্দার আলী জনিকে ঢাকা থেকে গ্রেপ্তার করে যশোরে আনা হয়েছে। বুধবার (২৭ মে) রাত ৩টার দিকে যশোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি বিশেষ টিম তাকে নিয়ে যশোর পৌঁছায়। বর্তমানে তাকে ডিবি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে মঙ্গলবার (২৬ মে) দুপুরে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।  পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, এস্কেন্দার আলী জনির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। বিশেষ করে যশোর বিএনপি এবং যুবদলের শীর্ষ কয়েকজন নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও কুরুচিপূর্ণ বক্তব্য ছড়ানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এই ঘটনার প্রেক্ষিতে সম্প্রতি যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ এবং সদস্য সচিব আনছারুল হক রানা বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতেই ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ডিবি পুলিশে অফিসার্স ইনচার্জ (ওসি) সুমন কুমার মন্ডল জানান, আটক জনিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ বুধবারই যশোর আদালতে সোপর্দ করা হতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow