যে কারণে ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত

পশ্চিমবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায় ও তার ব্যান্ডের ঢাকায় নির্ধারিত কনসার্ট শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই আয়োজন। তবে কনসার্টের এক দিন আগে স্থগিতের ঘোষণা দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে আয়োজক প্রতিষ্ঠান ইয়ামাহা মিউজিক জানায়, ‘ওয়ান ট্রু সাউন্ড’ কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল এবং সরকার নির্ধারিত অনুমোদনও নেওয়া হয়েছিল। কিন্তু অনিবার্য পরিস্থিতির কারণে সরকারের পক্ষ থেকে অনুষ্ঠানটি আয়োজন না করার নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে কনসার্টটি আপাতত স্থগিত করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়, যারা টিকিট কিনেছেন তারা অফিসিয়াল টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন। পাশাপাশি কনসার্টের নতুন তারিখ নির্ধারণ এবং রিফান্ড প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইয়ামাহা মিউজিক বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হবে। কনসার্ট স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন অনুপম রায়ও। তিনি জানান, বৃহস্পতিবার সকালে আয়োজকদের কাছ থেকে

যে কারণে ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত
পশ্চিমবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায় ও তার ব্যান্ডের ঢাকায় নির্ধারিত কনসার্ট শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই আয়োজন। তবে কনসার্টের এক দিন আগে স্থগিতের ঘোষণা দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে আয়োজক প্রতিষ্ঠান ইয়ামাহা মিউজিক জানায়, ‘ওয়ান ট্রু সাউন্ড’ কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল এবং সরকার নির্ধারিত অনুমোদনও নেওয়া হয়েছিল। কিন্তু অনিবার্য পরিস্থিতির কারণে সরকারের পক্ষ থেকে অনুষ্ঠানটি আয়োজন না করার নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে কনসার্টটি আপাতত স্থগিত করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়, যারা টিকিট কিনেছেন তারা অফিসিয়াল টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন। পাশাপাশি কনসার্টের নতুন তারিখ নির্ধারণ এবং রিফান্ড প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইয়ামাহা মিউজিক বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হবে। কনসার্ট স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন অনুপম রায়ও। তিনি জানান, বৃহস্পতিবার সকালে আয়োজকদের কাছ থেকেই তিনি এ সিদ্ধান্তের কথা জানতে পেরেছেন। উল্লেখ্য, শুক্রবার রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিশেষ কনসার্ট ‘ওয়ান ট্রু সাউন্ড’। ইয়ামাহা মিউজিক বাংলাদেশ ও ট্রিপল টাইম কমিউনিকেশনসের যৌথ উদ্যোগে  আয়োজিত এ কনসার্টে আরও পারফর্ম করার কথা ছিল ‘বেঙ্গল সিম্ফনি’র।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow