যে কারণে মার্কিন সেনাদের সতর্ক করলেন সেন্টকম প্রধান
সামাজিক যোগাযোগমাধ্যমে মোবাইল ফোনে ধারণ করা ভিডিও শেয়ার করলে তা ইরানকে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার কার্যকারিতা মূল্যায়নে সহায়তা করতে পারে বলে সেনাসদস্যদের সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, গতকাল ২৮ জুলাই সেনাসদস্যদের উদ্দেশে পাঠানো এক চিঠিতে কুপার বলেন, মোবাইল ফোনে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম বা সংবাদমাধ্যমে প্রকাশিত হলে ইরান প্রায় তাৎক্ষণিকভাবে নিজেদের হামলার ফলাফল মূল্যায়ন করতে পারে।
গত জুলাইয়ের মাঝামাঝি ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৪ মার্কিন সেনা নিহত হওয়ার পর এমন সতর্কবার্তা দেওয়া হয়েছে।
চিঠিতে কুপার আরও উল্লেখ করেন, এ ধরনের তথ্য প্রকাশের মূল্য মার্কিন সেনাসদস্য ও উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত বেসামরিক নাগরিকদের জীবন দিয়ে দিতে হতে পারে।
সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স এক বিবৃতিতে সিএনএনকে বলেন, এ বার্তাটি মূলত সেনাসদস্যদের অপারেশনাল নিরাপত্তা বজায় রাখার গুরুত্ব স্মরণ করিয়ে দেওয়ার জন্য। অ্যাডমিরাল কুপার এর আগেও বিভিন্ন সময়ে এ ধরনের বার্তার মাধ্যমে গুরুত
সামাজিক যোগাযোগমাধ্যমে মোবাইল ফোনে ধারণ করা ভিডিও শেয়ার করলে তা ইরানকে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার কার্যকারিতা মূল্যায়নে সহায়তা করতে পারে বলে সেনাসদস্যদের সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, গতকাল ২৮ জুলাই সেনাসদস্যদের উদ্দেশে পাঠানো এক চিঠিতে কুপার বলেন, মোবাইল ফোনে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম বা সংবাদমাধ্যমে প্রকাশিত হলে ইরান প্রায় তাৎক্ষণিকভাবে নিজেদের হামলার ফলাফল মূল্যায়ন করতে পারে।
গত জুলাইয়ের মাঝামাঝি ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৪ মার্কিন সেনা নিহত হওয়ার পর এমন সতর্কবার্তা দেওয়া হয়েছে।
চিঠিতে কুপার আরও উল্লেখ করেন, এ ধরনের তথ্য প্রকাশের মূল্য মার্কিন সেনাসদস্য ও উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত বেসামরিক নাগরিকদের জীবন দিয়ে দিতে হতে পারে।
সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স এক বিবৃতিতে সিএনএনকে বলেন, এ বার্তাটি মূলত সেনাসদস্যদের অপারেশনাল নিরাপত্তা বজায় রাখার গুরুত্ব স্মরণ করিয়ে দেওয়ার জন্য। অ্যাডমিরাল কুপার এর আগেও বিভিন্ন সময়ে এ ধরনের বার্তার মাধ্যমে গুরুত্বপূর্ণ অপারেশনাল অগ্রাধিকার তুলে ধরেছেন।
সূত্র : সিএনএন