যে কারণে শেষ মুহূর্তে স্থগিত ‘সকারামা’ কনসার্ট
রাজধানীতে চার ব্যান্ডকে নিয়ে আয়োজিত হতে যাওয়া ‘সকারামা’ কনসার্ট আপাতত স্থগিত করা হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠানটি হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা পেছানোর সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। সোমবার (১৭ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ব্যান্ড চিরকুট। আয়োজকদের সিদ্ধান্তের কথা জানিয়ে তারা বলেছে, ‘সকারামা’কে আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত প্রস্তুতির ঘাটতি, নিরাপত্তাজনিত বিষয় এবং রাত ৮টার মধ্যে সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করার সরকারি নির্দেশনা বিবেচনায় নিয়েই কনসার্টটি স্থগিত করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগির ‘সকারামা’র নতুন তারিখ ঘোষণা করা হবে। কনসার্টটির আয়োজক লিংক ৩ ও অ্যাফরডেবল ভেঞ্চার লিমিটেড। ফুটবল ও সংগীতের মেলবন্ধনে সাজানো এই বিশেষ আয়োজনের অন্যতম আকর্ষণ ছিলেন আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার ক্লদিও ক্যানিজিয়া। তবে কনসার্ট স্থগিত হলেও তার বাংলাদেশ সফরের পরিকল্পনায় কোনো পরিবর্তন আসেনি বলে জানা গেছে। ‘সকারামা’য় চিরকুটের পাশাপাশি ম
রাজধানীতে চার ব্যান্ডকে নিয়ে আয়োজিত হতে যাওয়া ‘সকারামা’ কনসার্ট আপাতত স্থগিত করা হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠানটি হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা পেছানোর সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ব্যান্ড চিরকুট। আয়োজকদের সিদ্ধান্তের কথা জানিয়ে তারা বলেছে, ‘সকারামা’কে আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত প্রস্তুতির ঘাটতি, নিরাপত্তাজনিত বিষয় এবং রাত ৮টার মধ্যে সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করার সরকারি নির্দেশনা বিবেচনায় নিয়েই কনসার্টটি স্থগিত করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগির ‘সকারামা’র নতুন তারিখ ঘোষণা করা হবে। কনসার্টটির আয়োজক লিংক ৩ ও অ্যাফরডেবল ভেঞ্চার লিমিটেড।
ফুটবল ও সংগীতের মেলবন্ধনে সাজানো এই বিশেষ আয়োজনের অন্যতম আকর্ষণ ছিলেন আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার ক্লদিও ক্যানিজিয়া। তবে কনসার্ট স্থগিত হলেও তার বাংলাদেশ সফরের পরিকল্পনায় কোনো পরিবর্তন আসেনি বলে জানা গেছে।
‘সকারামা’য় চিরকুটের পাশাপাশি মঞ্চে ওঠার কথা ছিল আর্টসেল, নেমেসিস ও অড সিগনেচারের। এরই মধ্যে টিকিট বিক্রির প্ল্যাটফর্ম ‘টিকিফাই’-এ তিনটি ক্যাটাগরিতে টিকিট বিক্রিও শুরু হয়েছিল। নতুন তারিখ ঘোষণা হলে কনসার্টের পরবর্তী আয়োজন ও টিকিট সংক্রান্ত তথ্য জানানো হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
What's Your Reaction?