যে কীর্তিতে শান্ত এখন সবার উপরে
ব্যাট হাতে দারুণ সময় কাটছে নাজমুল হোসেন শান্তর। আজ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচেও নিজের জাত চেনালেন এই টাইগার অধিনায়ক। মিরপুরে আগে ব্যাট করতে নেমে মাত্র ৩১ রানের মধ্যেই ২ ওপেনারের উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। এরপর ক্রিজে জুটি বাঁধেন শান্ত এবং মুমিনুল।
তবে দলপতি শান্ত কিছুটা চালিয়ে খেলেছেন। কৌশলী ব্যাটিংয়ে সেঞ্চুরিটা ছুঁয়েও ফেলেছেন নাজমুল হোসেন শান্ত। পেয়েছেন নিজের ৯ম টেস্ট সেঞ্চুরি, প্রথমবার পাকিস্তানের বিপক্ষে, অধিনায়ক হিসেবে ৫ম, গত ২ বছরের মধ্যে ৪র্থ।
সেইসঙ্গে অধিনায়ক হিসেবে নতুন এক মাইলফলকও স্পর্শ করেন শান্ত। মুশফিকুর রহিমকে ছাড়িয়ে বাংলাদেশের বাংলাদেশের অধিনায়ক হিসেবে এখন সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির মালিক শান্ত। সর্বোচ্চ ৫ সেঞ্চুরি করে তিনি ছাড়িয়ে গেছেন মুশফিকুর রহিমের চার টেস্ট সেঞ্চুরির রেকর্ডকে।
বাংলাদেশের অধিনায়ক হিসেবে টেস্ট সেঞ্চুরি :
নাজমুল হোসেন শান্ত : ৩০ ইনিংসে ৫টি
মুশফিকুর রহিম : ৬১ ইনিংসে ৪টি
মুমিনুল হক : ৩১ ইনিংসে ৩টি
মাহমুদউল্লাহ: ১২ ইনিংসে ২টি
মোহাম্মাদ আশরাফুল : ২৫ ইনিংসে ২টি
হাবিবুল বাশার: ৩৫ ইনিংসে ১টি
সাকিব আল হাসান: ৩৬ ইনিংসে ১টি