যে কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ১ দিন বাকি। ইতোমধ্যে নির্বাচনি প্রচারণা ও গণসংযোগ শেষ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এখন আলোচনা হচ্ছে কোন কেন্দ্রে ভোট দেবেন তিনি। জানা গেছে, গুলশান মডেল হাইস্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান। কেন্দ্রটি গুলশান-২ এর ডি ব্লকের ৮৬ নম্বর রোডে অবস্থিত। এবারের নির্বাচনে দুটি আসন থেকে লড়াই করছেন বিএনপির চেয়ারম্যান। ঢাকা-১৭ ও বগুড়া-৬ থেকে মনোনয়ন জমা দিয়েছিলেন তিনি। উল্লেখ্য, লন্ডনে প্রায় দুই দশক স্বেচ্ছা নির্বাসনে থাকার পর দেশে ফেরার দুই মাসেরও কম সময়ের মধ্যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নির্বাচনে জয় পেয়ে প্রধানমন্ত্রী হওয়ার পথে এগিয়ে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জরিপগুলো যদি বাস্তব রূপ নেয়, তাহলে বৃহস্পতিবারের (১২ ফেব্রুয়ারি) নির্বাচন তার জন্য হবে ভাগ্যের নাটকীয় উলটপালট।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ১ দিন বাকি। ইতোমধ্যে নির্বাচনি প্রচারণা ও গণসংযোগ শেষ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এখন আলোচনা হচ্ছে কোন কেন্দ্রে ভোট দেবেন তিনি।
জানা গেছে, গুলশান মডেল হাইস্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান। কেন্দ্রটি গুলশান-২ এর ডি ব্লকের ৮৬ নম্বর রোডে অবস্থিত।
এবারের নির্বাচনে দুটি আসন থেকে লড়াই করছেন বিএনপির চেয়ারম্যান। ঢাকা-১৭ ও বগুড়া-৬ থেকে মনোনয়ন জমা দিয়েছিলেন তিনি।
উল্লেখ্য, লন্ডনে প্রায় দুই দশক স্বেচ্ছা নির্বাসনে থাকার পর দেশে ফেরার দুই মাসেরও কম সময়ের মধ্যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নির্বাচনে জয় পেয়ে প্রধানমন্ত্রী হওয়ার পথে এগিয়ে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জরিপগুলো যদি বাস্তব রূপ নেয়, তাহলে বৃহস্পতিবারের (১২ ফেব্রুয়ারি) নির্বাচন তার জন্য হবে ভাগ্যের নাটকীয় উলটপালট।
What's Your Reaction?