যে দল বাংলাদেশ সৃষ্টির বিরুদ্ধে ছিল, তারা রাজনীতি করতে পারে না

জাতীয় সংসদে ঝালকাঠি-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেছেন, ‘১৯৭১ সালে যে দল এ দেশের স্বাধীনতা ও এই দেশ সৃষ্টির বিরুদ্ধে ছিল এই সংসদে দাবি করবো, তারা এখানে রাজনীতি করতে পারে না। তাদের রাজনীতিও ফ্যাসিস্টদের মতো নিষিদ্ধ করা হোক।’ ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১২তম দিন সোমবার (২২ জুন) বাজেট অধিবেশনের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান। ঝালকাঠি-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেন, ‘আমরা বলি গত ১৭ বছর আমরা দেখেছি, এই বাজেটে এই বাংলাদেশের ইতিহাসে প্রথম ইমাম মুয়াজ্জিনদের জন্য বাজেট রাখা হয়েছে যেটা এর আগে কখনোই রাখা হয়নি। গত ১৭ বছর আমরা দেখেছি এ দেশের ইমাম সমাজকে কীভাবে জঙ্গি নাটক সাজিয়ে খুন করা হয়েছে। আমরা দেখেছি সেই শাপলা চত্বরে আমাদের মাদরাসার ছাত্রদের বিনা অপরাধে কীভাবে নির্যাতন এবং কীভাবে তাদের নির্বিচারে হত্যা করা হয়েছিল। বাজেটের প্রসঙ্গ তুলে এই সংসদ সদস্য বলেন, এই বাজেটে কওমি মাদরাসার জন্য আলাদা কোনো বাজেট রাখা হয়নি। অর্থমন্ত্রীর কাছে অনুরোধ করবো কওমি মাদরাসার জন্য বাজেট রাখতে। তিনি বলেন, ‘আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলে

যে দল বাংলাদেশ সৃষ্টির বিরুদ্ধে ছিল, তারা রাজনীতি করতে পারে না

জাতীয় সংসদে ঝালকাঠি-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেছেন, ‘১৯৭১ সালে যে দল এ দেশের স্বাধীনতা ও এই দেশ সৃষ্টির বিরুদ্ধে ছিল এই সংসদে দাবি করবো, তারা এখানে রাজনীতি করতে পারে না। তাদের রাজনীতিও ফ্যাসিস্টদের মতো নিষিদ্ধ করা হোক।’

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১২তম দিন সোমবার (২২ জুন) বাজেট অধিবেশনের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।

ঝালকাঠি-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেন, ‘আমরা বলি গত ১৭ বছর আমরা দেখেছি, এই বাজেটে এই বাংলাদেশের ইতিহাসে প্রথম ইমাম মুয়াজ্জিনদের জন্য বাজেট রাখা হয়েছে যেটা এর আগে কখনোই রাখা হয়নি। গত ১৭ বছর আমরা দেখেছি এ দেশের ইমাম সমাজকে কীভাবে জঙ্গি নাটক সাজিয়ে খুন করা হয়েছে। আমরা দেখেছি সেই শাপলা চত্বরে আমাদের মাদরাসার ছাত্রদের বিনা অপরাধে কীভাবে নির্যাতন এবং কীভাবে তাদের নির্বিচারে হত্যা করা হয়েছিল।

বাজেটের প্রসঙ্গ তুলে এই সংসদ সদস্য বলেন, এই বাজেটে কওমি মাদরাসার জন্য আলাদা কোনো বাজেট রাখা হয়নি। অর্থমন্ত্রীর কাছে অনুরোধ করবো কওমি মাদরাসার জন্য বাজেট রাখতে।

তিনি বলেন, ‘আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন নামের পর ধর্ম থাকলেই যেভাবে ইসলাম হয় না, ইসলাম নাম বলেই যেভাবে ইসলাম ধর্মের রাজনীতি করে, গত নির্বাচনে তারা ভোটের বিনিময়ে মানুষকে বেহেশত দিয়েছে। আমরা দেখেছি বিড়ির সুকটানের মধ্য দিয়েও তারা বলেছে যে সব পাপ মওকুফ হয়ে যাবে। এভাবে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে যারা এই ইসলামের নামে রাজনীতি করছে। এই দলটি ১৯৭১ সালে এ দেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল। যে দলটি বাংলাদেশের সৃষ্টির বিরুদ্ধে ছিল। আমি এই সংসদে দাবি করবো- তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। তাদের রাজনীতিও ফ্যাসিস্টদের মতো নিষিদ্ধ করা হোক।’

এমওএস/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow