যে প্রক্রিয়ায় দুবাই থেকে ফিরিয়ে আনা হবে বেনজীরকে

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে। ইন্টারপোলের সহযোগিতায় তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার গ্রেপ্তারের পর এখন তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হচ্ছে। রোববার স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিশ্চিত করার পর দুদক জানায়, বেনজীর আহমেদের বিরুদ্ধে তাদের দায়ের করা ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে এবং আরেকটি মামলার বিচার চলছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বলেন, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের হওয়া মামলাগুলোতে বেনজীর আহমেদের ৭৬ কোটির বেশি টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। এসব মামলায় তাকে আদালতে হাজির করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়েছিল। তিনি জানান, দুদকের আবেদনের পর বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির আবেদন করে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই তাকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী গ্রেপ্তারের ৩০ দিনের মধ্যে

যে প্রক্রিয়ায় দুবাই থেকে ফিরিয়ে আনা হবে বেনজীরকে

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে। ইন্টারপোলের সহযোগিতায় তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার গ্রেপ্তারের পর এখন তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হচ্ছে।

রোববার স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিশ্চিত করার পর দুদক জানায়, বেনজীর আহমেদের বিরুদ্ধে তাদের দায়ের করা ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে এবং আরেকটি মামলার বিচার চলছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বলেন, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের হওয়া মামলাগুলোতে বেনজীর আহমেদের ৭৬ কোটির বেশি টাকার অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। এসব মামলায় তাকে আদালতে হাজির করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়েছিল।

তিনি জানান, দুদকের আবেদনের পর বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির আবেদন করে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই তাকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী গ্রেপ্তারের ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠাতে হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করা হয়েছে এবং দ্রুতই তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

বেনজীর আহমেদের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারা এবং পাসপোর্ট আইনে মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া সরকারি কর্মকর্তা থাকা অবস্থায় একাধিক পাসপোর্ট গ্রহণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

উল্লেখ্য, বেনজীর আহমেদ ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ পুলিশের আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও র‌্যাবের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠার পর তিনি দেশ ছেড়ে যান। পরে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow