যে ফাঁদে আটকে আছে ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা
মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি চললেও ইরান ও যুক্তরাষ্ট্র এখনো এক ধরনের উত্তেজনার ফাঁদে আটকে আছে বলে মন্তব্য করেছেন মিডল ইস্ট ইনস্টিটিউটের অভিজ্ঞ বিশেষজ্ঞ রস হ্যারিসন।
শুক্রবার (২২ মে) আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমানে বোঝা কঠিন দুই দেশ স্থায়ী কূটনৈতিক সমাধানের পথে এগোচ্ছে, নাকি আবারও যুদ্ধ শুরু হবে।
হ্যারিসনের মতে, ইসলামাবাদে কয়েক সপ্তাহ আগে হওয়া প্রক্সিমিটি টকস বা পরোক্ষ আলোচনার পাশাপাশি আরও সরাসরি ও গভীর আলোচনা প্রয়োজন। তার মতে, সব পক্ষ এখন একটি ফ্রেমওয়ার্ক চুক্তি তৈরির চেষ্টা করছে। কিন্তু ট্রাম্পের আক্রমণাত্মক বক্তব্য ও দম্ভ সেই প্রক্রিয়াকে দুর্বল কতে তুলছে।
তিনি বলেন, ইরান কোনোভাবেই এমন বার্তা দিতে চায় না যে তারা মার্কিন সামরিক হুমকির কাছে আত্মসমর্পণ করেছে। কারণ তেহরানের বিশ্বাস, যুদ্ধ শেষ করতে হলে নিজেদের প্রতিরোধক্ষমতা প্রমাণ করতেই হবে।
একই সঙ্গে যুক্তরাষ্ট্রও যুদ্ধ থেকে অর্জন দেখাতে চায়। আর এই মানসিক অবস্থাই ট্রাম্প প্রশাসনকে এক ধরনের উত্তেজনার ফাঁদে ফেলেছে বলে মন্তব্য করেন হ্যারিসন।
হ্যারিসন আরও বলেন, মূলত ইরান যুদ্ধ শেষ হওয়ার আগে নিজেদের একটি শক্তিশালী অবস্থান ন

হ্যারিসন আরও বলেন, মূলত ইরান যুদ্ধ শেষ হওয়ার আগে নিজেদের একটি শক্তিশালী অবস্থান নিশ্চিত করতে চায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করতে হবে যে, যুদ্ধের আগে যা তাদের ছিল না, তারা তা অর্জন করেছে এবং এটাই হলো উত্তেজনা বৃদ্ধির সেই ফাঁদ, যেটিতে ট্রাম্প পড়েছেন।
উল্লেখ্য, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর শুরু হওয়া যুদ্ধের মধ্যে বর্তমানে একটি নড়বড়ে যুদ্ধবিরতি চলছে। তবে স্থায়ী শান্তিচুক্তি নিয়ে এখনো বড় কোনো অগ্রগতি হয়নি। হরমুজ প্রণালি ও ইরানের পারমাণবিক কর্মসূচি এখনো আলোচনার সবচেয়ে জটিল বিষয় হয়ে রয়েছে।