যে মুন্নির কারণে নষ্ট দুই বাড়ির শান্তি

মায়ের কাছে ভাবিদের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। মাকে নানাভাবে উসকানি দেন। তার কানপড়া ও ষড়যন্ত্রে মা ভুল বোঝে ছেলের বউদের সঙ্গে বাজে ব্যবহার করেন। মায়ের সেই আচরণে পরিবারের ভেতরে শুরু হয় দ্বন্দ্ব ও অশান্তি। আর দূর থেকে মজা পান মুন্নি। তার বিয়ে হয়ে গেছে। স্বামীর বাড়িতে থাকলেও প্রায়ই বাবার বাড়িতে এসে এই বাড়ির শান্তি নষ্ট করেন তিনি। শুধু বাবার বাড়িতেই নয়, নিজের সংসারেও অশান্তির জন্ম দেন মুন্নি। দ্রুত ধনী হওয়ার লোভে স্বামীকে ভেজাল ব্যবসায় জড়ানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। একপর্যায়ে পরিবারের সবাই মিলে তার বিরুদ্ধে অবস্থান নিলেও, নানা কৌশলে মুন্নি পরিস্থিতি ঘোলাটে করতে থাকে। এমন জটিল এক চরিত্রে মুন্নির ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে নাবিলা ইসলামকে। তার অভিনীত নতুন এই ধারাবাহিক নাটকটির নাম ‘কিচেন পলিটিক্স’। সেখানে একান্নবর্তী পরিবারের টানাপোড়েন, সম্পর্কের দ্বন্দ্ব আর ঘরোয়া রাজনীতির গল্প উঠে এসেছে ভিন্ন আঙ্গিকে। আজ শনিবার (৪ এপ্রিল) থেকে বৈশাখী টেলিভিশনে প্রচার শুরু হওয়া এই ধারাবাহিকটি প্রতি সপ্তাহে শনি, রবি ও সোমবার রাত ৯টা ২০ মিনিটে সম্প্রচারিত হবে। নাটকটি রচনা করেছেন অনিকেত। এটি পরিচালনা করে

যে মুন্নির কারণে নষ্ট দুই বাড়ির শান্তি

মায়ের কাছে ভাবিদের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। মাকে নানাভাবে উসকানি দেন। তার কানপড়া ও ষড়যন্ত্রে মা ভুল বোঝে ছেলের বউদের সঙ্গে বাজে ব্যবহার করেন। মায়ের সেই আচরণে পরিবারের ভেতরে শুরু হয় দ্বন্দ্ব ও অশান্তি। আর দূর থেকে মজা পান মুন্নি।

তার বিয়ে হয়ে গেছে। স্বামীর বাড়িতে থাকলেও প্রায়ই বাবার বাড়িতে এসে এই বাড়ির শান্তি নষ্ট করেন তিনি। শুধু বাবার বাড়িতেই নয়, নিজের সংসারেও অশান্তির জন্ম দেন মুন্নি। দ্রুত ধনী হওয়ার লোভে স্বামীকে ভেজাল ব্যবসায় জড়ানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। একপর্যায়ে পরিবারের সবাই মিলে তার বিরুদ্ধে অবস্থান নিলেও, নানা কৌশলে মুন্নি পরিস্থিতি ঘোলাটে করতে থাকে।

এমন জটিল এক চরিত্রে মুন্নির ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে নাবিলা ইসলামকে। তার অভিনীত নতুন এই ধারাবাহিক নাটকটির নাম ‘কিচেন পলিটিক্স’। সেখানে একান্নবর্তী পরিবারের টানাপোড়েন, সম্পর্কের দ্বন্দ্ব আর ঘরোয়া রাজনীতির গল্প উঠে এসেছে ভিন্ন আঙ্গিকে।

আজ শনিবার (৪ এপ্রিল) থেকে বৈশাখী টেলিভিশনে প্রচার শুরু হওয়া এই ধারাবাহিকটি প্রতি সপ্তাহে শনি, রবি ও সোমবার রাত ৯টা ২০ মিনিটে সম্প্রচারিত হবে। নাটকটি রচনা করেছেন অনিকেত। এটি পরিচালনা করেছেন সাঈদ রিংকু।

দীর্ঘ ১৬ বছর পর নাট্যরচনায় ফিরে এসে অনিকেত এই ধারাবাহিকে তুলে ধরেছেন একটি সামাজিক স্যাটায়ার। গল্পের কেন্দ্রে রয়েছে একটি বড় পরিবার। সেখানে একজন আদর্শবান অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, তার স্ত্রী, তিন ছেলে ও তাদের পরিবারকে ঘিরে গল্প। তবে এই পরিবারের শান্তি বিঘ্নিত হয় মেয়ে মুন্নিকে ঘিরে।

ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, মাসুম বাশার, মিলি বাশারদ, নাবিলা ইসলামসহ আরও অনেকে।

পারিবারিক গল্পের ভেতর দিয়ে সমাজের নানা অসঙ্গতি ও সম্পর্কের জটিলতা তুলে ধরাই এই নাটকের মূল আকর্ষণ।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow