যে লজ্জার রেকর্ডে এখন মোস্তাফিজবিহীন কেকেআর

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তিনবার শিরোপা জয়ের স্বাদ পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। সর্বশেষ ২০২৪ সালেও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বলিউড বাদশা শাহরুখ খানের দল। কিন্তু সেই কেকেআরই এবার যেন অচেনা! চলতি মৌসুমে এখন পর্যন্ত কোন জয়ের দেখাই পায়নি তারা। শুক্রবার গুজরাট টাইটান্সের কাছেও হেরে গেছে কলকাতা। আর এই হারের পরই লজ্জার ইতিহাস গড়েছে দলটি। গুজরাটের কাছে হারায় আইপিএলের ইতিহাসে পঞ্চম দল হিসেবে কোন মৌসুমের প্রথম ৬ ম্যাচেই জয়হীন থাকল কেকেআর। তাদের আগে লজ্জার এই রেকর্ড গড়েছিল চার দল। যেখানে প্রথম দল হিসেবে লজ্জার এই নজির গড়েছিল ডেকান চার্জার্স (তৎকালীন নাম)। তারা ২০১২ সালের আইপিএলের প্রথম ৬টি ম্যাচ জিততে পারেনি। দ্বিতীয় দল হিসেবে ২০১৩ সালে দিল্লি ডেয়ার ডেভিলস (তৎকালীন নাম) মৌসুমের প্রথম ছয় ম্যাচে একটিতেও জয় পায়নি। ২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকেও একই লজ্জার মুখোমুখি হতে হয়েছিল। ২০২২ সালের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম ৬টি ম্যাচ জিততে পারেনি। পঞ্চম দল হিসেবে এই তালিকায় এবার নাম উঠল তিনবারের চ্যাম্পিয়ন কেকেআরের। ইডেন গার্ডেন্সের পাঞ্জাব কিংস ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ১ পয়েন্

যে লজ্জার রেকর্ডে এখন মোস্তাফিজবিহীন কেকেআর

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তিনবার শিরোপা জয়ের স্বাদ পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। সর্বশেষ ২০২৪ সালেও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বলিউড বাদশা শাহরুখ খানের দল। কিন্তু সেই কেকেআরই এবার যেন অচেনা! চলতি মৌসুমে এখন পর্যন্ত কোন জয়ের দেখাই পায়নি তারা।

শুক্রবার গুজরাট টাইটান্সের কাছেও হেরে গেছে কলকাতা। আর এই হারের পরই লজ্জার ইতিহাস গড়েছে দলটি। গুজরাটের কাছে হারায় আইপিএলের ইতিহাসে পঞ্চম দল হিসেবে কোন মৌসুমের প্রথম ৬ ম্যাচেই জয়হীন থাকল কেকেআর।

তাদের আগে লজ্জার এই রেকর্ড গড়েছিল চার দল। যেখানে প্রথম দল হিসেবে লজ্জার এই নজির গড়েছিল ডেকান চার্জার্স (তৎকালীন নাম)। তারা ২০১২ সালের আইপিএলের প্রথম ৬টি ম্যাচ জিততে পারেনি। দ্বিতীয় দল হিসেবে ২০১৩ সালে দিল্লি ডেয়ার ডেভিলস (তৎকালীন নাম) মৌসুমের প্রথম ছয় ম্যাচে একটিতেও জয় পায়নি।

২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকেও একই লজ্জার মুখোমুখি হতে হয়েছিল। ২০২২ সালের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম ৬টি ম্যাচ জিততে পারেনি। পঞ্চম দল হিসেবে এই তালিকায় এবার নাম উঠল তিনবারের চ্যাম্পিয়ন কেকেআরের।

ইডেন গার্ডেন্সের পাঞ্জাব কিংস ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ১ পয়েন্ট পায় রাহানেরা। এছাড়া, বাকি পাঁচটি ম্যাচেই হেরেছেন তারা। ফলে মৌসুমের প্রথম ছয় ম্যাচে জয় পেল না নাইট শিবির। বাজে ফর্মে পয়েন্ট তালিকায় ১০ নম্বরে রয়েছে শাহরুখের দল।
এবারের আইপিএলের নিলামে কেকেআরে জায়গা পেয়েছিলেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। কিন্তু শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশনায় টাইগার পেসারকে কেকেআর বাদ দিতে বাধ্য হয়। এ নিয়ে অবশ্য কম জল ঘোলা হয়নি। বাংলাদেশ তো বিশ্বকাপ খেলতে ভারতেই যায়নি। পরের গল্পটা তো সবারই জানা। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow