‘যে লাউ সেই কদু’ যেন না হয়—বিদেশে থেকে ফারিণ

ইচ্ছা থাকা সত্ত্বেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারলেন না জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ে বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন তিনি, ফিরবেন মার্চের মাঝামাঝি। দেশে থাকলে জাতীয় নির্বাচনে এটাই হতো তার প্রথম ভোট। নিজের প্রথম ভোট দিতে না পারার আক্ষেপের পাশাপাশি তিনি নতুন সরকার ও জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে দিলেন কড়া সতর্কবার্তা। দূর প্রবাস থেকে ফারিণ বলেন, “সুন্দর একটি ভোট দেখতে চাই। ভোটের পর জনপ্রতিনিধিরা যেন দেশের কথা বলেন। শুধু নিজের নয়, জনগণের কথাই তাদের বেশি ভাবতে হবে। মানবিক হলে তবেই উন্নয়ন সম্ভব।” ফারিণ ৫ আগস্টের আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, “একসময় সবাই পরিবর্তন চেয়েছিল। অনেক মানুষ জীবন দিয়েছেন, অনেকে আজও ক্ষত নিয়ে বেঁচে আছেন। এত কিছুর পর মানুষ যখন ভোট নিয়ে কথা বলছে, তখন পরিবর্তন জরুরি। না হলে ‘যে লাউ সেই কদু’ই থাকবে।” তবে ফারিণ হতাশ হতে নারাজ। তিনি বিশ্বাস করেন, মানুষ যে স্বপ্ন নিয়ে দেশ গড়তে চেয়েছিল, তা পূরণ হবে। তিনি বলেন, “মানুষ এখনো ভাবে পরিবর্তন আসবে না। আমি তা মনে করি না। নতুন সরকার সেই ধারণা ভুল প্রমাণ করবে।”

‘যে লাউ সেই কদু’ যেন না হয়—বিদেশে থেকে ফারিণ

ইচ্ছা থাকা সত্ত্বেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারলেন না জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ে বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন তিনি, ফিরবেন মার্চের মাঝামাঝি। দেশে থাকলে জাতীয় নির্বাচনে এটাই হতো তার প্রথম ভোট। নিজের প্রথম ভোট দিতে না পারার আক্ষেপের পাশাপাশি তিনি নতুন সরকার ও জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে দিলেন কড়া সতর্কবার্তা।

দূর প্রবাস থেকে ফারিণ বলেন, “সুন্দর একটি ভোট দেখতে চাই। ভোটের পর জনপ্রতিনিধিরা যেন দেশের কথা বলেন। শুধু নিজের নয়, জনগণের কথাই তাদের বেশি ভাবতে হবে। মানবিক হলে তবেই উন্নয়ন সম্ভব।”

ফারিণ ৫ আগস্টের আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, “একসময় সবাই পরিবর্তন চেয়েছিল। অনেক মানুষ জীবন দিয়েছেন, অনেকে আজও ক্ষত নিয়ে বেঁচে আছেন। এত কিছুর পর মানুষ যখন ভোট নিয়ে কথা বলছে, তখন পরিবর্তন জরুরি। না হলে ‘যে লাউ সেই কদু’ই থাকবে।”

তবে ফারিণ হতাশ হতে নারাজ। তিনি বিশ্বাস করেন, মানুষ যে স্বপ্ন নিয়ে দেশ গড়তে চেয়েছিল, তা পূরণ হবে। তিনি বলেন, “মানুষ এখনো ভাবে পরিবর্তন আসবে না। আমি তা মনে করি না। নতুন সরকার সেই ধারণা ভুল প্রমাণ করবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow