যে শর্ত পূরণ হলেই বাংলাদেশের জার্সিতে খেলবেন সাকিব

সাকিব আল হাসানকে নিয়ে আলোচনা যেন থামছেই না। যদিওবা পাকিস্তান সিরিজের আগেই বিসিবি জানিয়ে দিয়েছিল, তার জন্য বাংলাদেশের দরজা খোলা। কিন্তু সেই সিরিজে তার খেলা হয়নি। আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও তার ভাগ্যে শিঁকে ছিঁড়ল না। যার ফলে বিশ্বসেরা এই অলরাউন্ডারের অপেক্ষা আরও বাড়ল।  তবে যতই দিন যাচ্ছে ততই যেন উজ্জ্বল হচ্ছে তার জাতীয় দলে ফেরার সম্ভাবনা। তাকে নিয়ে আজ শনিবার প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘আমার সাথে একবার কথা হয়েছে। জিজ্ঞেস করেছিলাম প্রস্তুত আছে কিনা, যেহেতু ও যেখানে আছে সেখানে নিয়মিত ক্রিকেট হয় না বা ট্রেনিংয়ের পর্যাপ্ত সুযোগ নেই। ফিটনেস নিয়ে কাজ হতে পারে, তবে ক্রিকেট নিয়মিত হয় না। যদিও ও ক্রিকেট খেলছে। এসব নিয়েই বেশি কথা বলেছি।’ এরপরই তার দলে ফেরার শর্ত বেঁধে দিয়েছেন হাবিবুল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট খেলোয়াড়দের কাছে অনেক কিছু ডিমান্ড করে। তাই এখানে প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ। সে (সাকিব) যদি প্রস্তুত থাকে এবং লম্বা সময়ের জন্য খেলতে চায়, তবে আমরা অবশ্যই তাকে বিবেচনায় রাখব।’ ২০২৪ সালে সবশেষ জাতীয় দলের জার্সিতে খেলেছেন সাকিব। এরপর থেকেই রাজনৈতিক ও আইনগত কারণে জাতী

যে শর্ত পূরণ হলেই বাংলাদেশের জার্সিতে খেলবেন সাকিব

সাকিব আল হাসানকে নিয়ে আলোচনা যেন থামছেই না। যদিওবা পাকিস্তান সিরিজের আগেই বিসিবি জানিয়ে দিয়েছিল, তার জন্য বাংলাদেশের দরজা খোলা। কিন্তু সেই সিরিজে তার খেলা হয়নি। আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও তার ভাগ্যে শিঁকে ছিঁড়ল না। যার ফলে বিশ্বসেরা এই অলরাউন্ডারের অপেক্ষা আরও বাড়ল। 

তবে যতই দিন যাচ্ছে ততই যেন উজ্জ্বল হচ্ছে তার জাতীয় দলে ফেরার সম্ভাবনা। তাকে নিয়ে আজ শনিবার প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘আমার সাথে একবার কথা হয়েছে। জিজ্ঞেস করেছিলাম প্রস্তুত আছে কিনা, যেহেতু ও যেখানে আছে সেখানে নিয়মিত ক্রিকেট হয় না বা ট্রেনিংয়ের পর্যাপ্ত সুযোগ নেই। ফিটনেস নিয়ে কাজ হতে পারে, তবে ক্রিকেট নিয়মিত হয় না। যদিও ও ক্রিকেট খেলছে। এসব নিয়েই বেশি কথা বলেছি।’

এরপরই তার দলে ফেরার শর্ত বেঁধে দিয়েছেন হাবিবুল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট খেলোয়াড়দের কাছে অনেক কিছু ডিমান্ড করে। তাই এখানে প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ। সে (সাকিব) যদি প্রস্তুত থাকে এবং লম্বা সময়ের জন্য খেলতে চায়, তবে আমরা অবশ্যই তাকে বিবেচনায় রাখব।’

২০২৪ সালে সবশেষ জাতীয় দলের জার্সিতে খেলেছেন সাকিব। এরপর থেকেই রাজনৈতিক ও আইনগত কারণে জাতীয় দল থেকে ব্রাত্য হয়ে আছেন তিনি। একাধিক মামলাও ঝুলছে তার নামে। এদিকে জাতীয় দল থেকে ব্রাত্য হয়ে পড়ার পর থেকে সাকিব ফ্র্যাঞ্চাইজি লিগেও অনিয়মিত হয়ে পড়েছেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow