যেভাবে বিশ্বকাপে ব্রাজিলকে ছাড়িয়ে গেলেন মেসি

এবারের বিশ্বকাপ আসরে ২ ম্যাচে  মাঠে নেমছে আর্জেন্টিনা। দুটি ম্যাচে দলের একমাত্র গোলদাতা হিসেবে ৫টি গোল করেছেন দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। গোলের পরিসংখ্যানে এবারের আসরে ব্রাজিলকেও টপকে গেছেন তিনি। ব্রাজিল দলের চেয়েও এক গোলে এগিয়ে আছেন লিওনেল মেসি।  নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমে মেসি ভেঙ্গেছেন একটি রেকর্ডও। অস্ট্রিয়ার বিপক্ষে প্রথম গোল করেই নাম লেখান বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে। দ্বিতীয় গোল করে নিজেকে এগিয়ে রাখেন আরও এক ধাপ।  এর আগে, আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেন তিনি। এটি ছিল তার বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। অতিমানবীয় পারফরমেন্সের মাধ্যমে শুধু অন্য খেলোয়াড়দেরই নয়, তিনি পেছনে ফেলেছেন আস্ত কয়েকটি দেশকেও। বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দলের ৪০টি দলই এখনই করতে পারেননি ৫ গোল। এমনকি মহা পরাক্রমশালী ব্রাজিল এই আসরের দুটি ম্যাচে গোল করেছেন চারটি আর মেসি একাই পাঁচটি।  শুধু ব্রাজিলই নয়, মেসি এগিয়ে আছেন আসরের আরেক ফেভারিট স্পেনের চেয়েও। স্পেন গোল করেছে চারটি, যা এসেছে সৌদি আরবের বিপক্ষে ম্যাচ থেকেই। কেপ ভার্দের বিপক্ষে গোলশূণ্য ড্র করেছে দলটি।  মেসি

যেভাবে বিশ্বকাপে ব্রাজিলকে ছাড়িয়ে গেলেন মেসি
এবারের বিশ্বকাপ আসরে ২ ম্যাচে  মাঠে নেমছে আর্জেন্টিনা। দুটি ম্যাচে দলের একমাত্র গোলদাতা হিসেবে ৫টি গোল করেছেন দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। গোলের পরিসংখ্যানে এবারের আসরে ব্রাজিলকেও টপকে গেছেন তিনি। ব্রাজিল দলের চেয়েও এক গোলে এগিয়ে আছেন লিওনেল মেসি।  নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমে মেসি ভেঙ্গেছেন একটি রেকর্ডও। অস্ট্রিয়ার বিপক্ষে প্রথম গোল করেই নাম লেখান বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে। দ্বিতীয় গোল করে নিজেকে এগিয়ে রাখেন আরও এক ধাপ।  এর আগে, আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেন তিনি। এটি ছিল তার বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। অতিমানবীয় পারফরমেন্সের মাধ্যমে শুধু অন্য খেলোয়াড়দেরই নয়, তিনি পেছনে ফেলেছেন আস্ত কয়েকটি দেশকেও। বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দলের ৪০টি দলই এখনই করতে পারেননি ৫ গোল। এমনকি মহা পরাক্রমশালী ব্রাজিল এই আসরের দুটি ম্যাচে গোল করেছেন চারটি আর মেসি একাই পাঁচটি।  শুধু ব্রাজিলই নয়, মেসি এগিয়ে আছেন আসরের আরেক ফেভারিট স্পেনের চেয়েও। স্পেন গোল করেছে চারটি, যা এসেছে সৌদি আরবের বিপক্ষে ম্যাচ থেকেই। কেপ ভার্দের বিপক্ষে গোলশূণ্য ড্র করেছে দলটি।  মেসির রেকর্ডগড়া এ পারফরম্যান্সের দিনে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে শীর্ষে থেকেই পররবর্তী রাউন্ডে যাচ্ছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সেখানে আলবেসিলেস্তেরা মুখোমুখি হতে পারে স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে কিংবা সৌদি আরব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow